ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ১৪ ফেব্রুয়ারি পালিত হবে শবে বরাত

reporter

প্রকাশিত: ০৭:৫২:০২অপরাহ্ন , ৩০ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৭:৫২:০২অপরাহ্ন , ৩০ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

১৪৪৬ হিজরি সনের শাবান মাসের চাঁদ বাংলাদেশের আকাশে দেখা যায়নি। ফলে ৩১ জানুয়ারি রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ১ ফেব্রুয়ারি থেকে শাবান মাস গণনা শুরু হবে। এর ধারাবাহিকতায় ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র শবে বরাত পালন করবেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ খোরশেদ আলম খান, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মো. আ. রহমান খান, বাংলাদেশ টেলিভিশনের অতিরিক্ত পরিচালক রুহুল আমিন, এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন বলেন, "আজ দেশের কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি। তাই ইসলামী শরীয়াহ অনুযায়ী ৩১ জানুয়ারি রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং ১ ফেব্রুয়ারি থেকে শাবান মাস গণনা শুরু হবে। এর ভিত্তিতে ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।"

আরব আমিরাতে চাঁদ দেখা গেছে, শাবান মাস শুরু আগেই

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা শাবান মাসের চাঁদ দেখার ঘোষণা দিয়েছেন। ফলে দেশটিতে আগামীকাল শুক্রবার (১ ফেব্রুয়ারি) থেকে শাবান মাস শুরু হবে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) খালিজ টাইমসের এক প্রতিবেদনে জানানো হয় যে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি) শাবান মাসের নতুন চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে।

আবুধাবির আল খাতেম জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র থেকে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় চাঁদের ছবি তোলা হয়। তখন সূর্য থেকে চাঁদের দূরত্ব ছিল ১০.৫ ডিগ্রি।

শাবান মাস ইসলামিক ক্যালেন্ডারের অষ্টম মাস, যা মুসলমানদের জন্য রমজানের প্রস্তুতির সময় হিসেবে বিবেচিত হয়। ইসলামিক মাসগুলো ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে, যা চাঁদ দেখার ওপর নির্ভরশীল। শাবান মাসের ২৯ তারিখে আনুষ্ঠানিক চাঁদ দেখা কমিটি বসবে, এবং চাঁদ দেখা গেলে পরদিন থেকেই রমজান মাস শুরু হবে।

প্রাথমিক হিসাব অনুযায়ী, এবার রমজান মাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১ মার্চ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত চাঁদ দেখার পরই নির্ধারিত হবে।

reporter