ঢাকা,  মঙ্গলবার
৩ ফেব্রুয়ারী ২০২৬ , ০৮:৪৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবেনা: মামুনুল হক * প্রার্থীদের তথ্য গোপনের কারণে বিএনপি বিপর্যস্ত * আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের নির্বাচন করতে কোনো বাধা নেই * যৌন অপরাধী এপস্টেইনের নথি প্রকাশে বিশ্বজুড়ে তোলপাড় * ভালোবাসায় সিক্ত আমিনুল হক, দ্বাদশ দিনে জনস্রোতে ধানের শীষের প্রচারণা * বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন * ২২ বছর পর খুলনা সফর, যাবেন যশোরও * ধানের শীষের সমর্থনে ঢাকা–১৬ আসনে ছাত্রদলের মাঠপর্যায়ের গণসংযোগ * ধানের শীষের পক্ষে পাবনা–৩ আসনে গণসংযোগে ছাত্রদল পশ্চিমের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান (বাপ্পি) * মিরপুর–পল্লবীতে গ্যাস সিন্ডিকেট ভেঙে ঘরে ঘরে সংযোগ নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের।

দেশে রাজনৈতিক অস্থিরতার জট খুলবে কবে? প্রশ্ন তুললেন তারেক রহমান

reporter

প্রকাশিত: ০৭:২৬:৫২অপরাহ্ন , ০৫ নভেম্বর ২০২৪

আপডেট: ০৭:২৬:৫২অপরাহ্ন , ০৫ নভেম্বর ২০২৪

তারেক রহমান। ছবি: সংগৃহীত

ছবি: তারেক রহমান। ছবি: সংগৃহীত

দেশে রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের প্রভাব এখনও বিদ্যমান। তিনি সতর্ক করে বলেছেন, বইয়ের কিছু লাইন বদলানো দিয়ে সংস্কার হবে না; জনগণের জীবনযাত্রার উন্নতি ঘটলেই প্রকৃত সংস্কার সম্ভব।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে যশোর টাউন হল মাঠে জেলা বিএনপির আয়োজনে তরিকুল ইসলামের স্মরণসভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, “বিভিন্ন ব্যক্তিরা আজ সংস্কারের কথা বলছেন, কিন্তু সংস্কারের প্রথম প্রস্তাব বিএনপিই দিয়েছিল।” তিনি ঘোষণা দেন যে, ঘোষিত ৩১ দফা সংস্কারের রূপরেখা বাস্তবায়নে তার দল প্রতিশ্রুতিবদ্ধ।

এ সময় তরিকুল ইসলামের রাজনীতিতে অবদানের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, “এমন একজন ব্যক্তিকে হারানোর জন্য হয়তো আমরা আজ আরও ভালো পরামর্শ থেকে বঞ্চিত।” তিনি তার দেশ ও রাজনীতিতে অবদানকে অনস্বীকার্য বলে অভিহিত করেন।

স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন। এছাড়াও বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুণ্ডু, সদস্য ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব, সাবিরা নাজমুল মুন্নি, আমজাদ হোসেন, ডা. হারুন অর রশিদ, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, অ্যাডভোকেট নজরুল ইসলাম, দীপংকর দাস রতন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম এবং জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব কবির প্রমুখ।

reporter