ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

ডেঙ্গুতে আরো ১০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮৮৬ জন

reporter

প্রকাশিত: ০৬:৫০:৫৭অপরাহ্ন , ২৩ নভেম্বর ২০২৪

আপডেট: ০৬:৫০:৫৭অপরাহ্ন , ২৩ নভেম্বর ২০২৪

এডিস মশা | ছবি: সংগৃহীত

ছবি: এডিস মশা | ছবি: সংগৃহীত

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, এই সময়ে ৮৮৬ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এসময়, ঢাকার বিভিন্ন সিটি করপোরেশন ও অন্যান্য বিভাগে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ২০৬, ঢাকা দক্ষিণ সিটিতে ১৬৭, বরিশালে ১৪৪, চট্টগ্রামে ৬৯, খুলনায় ১০৭, রাজশাহীতে ৪০ এবং অন্যান্য বিভাগে বিভিন্ন সংখ্যক নতুন রোগী ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৯৩৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, ফলে চলতি বছরে মোট ৮১ হাজার ৪৫৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

reporter