ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৯৭ রোগী

reporter

প্রকাশিত: ০৭:৩১:৩১অপরাহ্ন , ০৫ নভেম্বর ২০২৪

আপডেট: ০৭:৩১:৩১অপরাহ্ন , ০৫ নভেম্বর ২০২৪

এডিস মশা

ছবি: এডিস মশা

গত রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৯৭ জন। 

গতকাল সোমবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১,২৯৭ জন। এর মধ্যে বরিশাল বিভাগে ৮৯, চট্টগ্রাম বিভাগে ১৮৫, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৩৮, ঢাকা উত্তর সিটিতে ২৬৪, দক্ষিণ সিটিতে ১৪৩, খুলনা বিভাগে ১৭১, রাজশাহী বিভাগে ৩৪, ময়মনসিংহ বিভাগে ৩৩, রংপুর বিভাগে ৩৬ এবং সিলেট বিভাগে ৪ জন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে, গত এক দিনে দেশে ১,২৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, ফলে চলতি বছর এখন পর্যন্ত মোট ৬১,৩০৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, জানুয়ারি থেকে এ পর্যন্ত ৬৫,৭৬৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চলতি বছরে ডেঙ্গুতে ৩২ জনের মৃত্যু হয়েছে। গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩,২১,১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যু হয় ১,৭০৫ জনের।

reporter