ঢাকা,  মঙ্গলবার
৩ ফেব্রুয়ারী ২০২৬ , ০৮:৪২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবেনা: মামুনুল হক * প্রার্থীদের তথ্য গোপনের কারণে বিএনপি বিপর্যস্ত * আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের নির্বাচন করতে কোনো বাধা নেই * যৌন অপরাধী এপস্টেইনের নথি প্রকাশে বিশ্বজুড়ে তোলপাড় * ভালোবাসায় সিক্ত আমিনুল হক, দ্বাদশ দিনে জনস্রোতে ধানের শীষের প্রচারণা * বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন * ২২ বছর পর খুলনা সফর, যাবেন যশোরও * ধানের শীষের সমর্থনে ঢাকা–১৬ আসনে ছাত্রদলের মাঠপর্যায়ের গণসংযোগ * ধানের শীষের পক্ষে পাবনা–৩ আসনে গণসংযোগে ছাত্রদল পশ্চিমের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান (বাপ্পি) * মিরপুর–পল্লবীতে গ্যাস সিন্ডিকেট ভেঙে ঘরে ঘরে সংযোগ নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের।

চলতি বছরের মাঝামাঝি জাতীয় নির্বাচন সম্ভব: মির্জা ফখরুল

reporter

প্রকাশিত: ১২:৫৪:১৮অপরাহ্ন , ১৪ জানুয়ারী ২০২৫

আপডেট: ১২:৫৪:১৮অপরাহ্ন , ১৪ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলতি বছরের মাঝামাঝি সময়েই জাতীয় সংসদ নির্বাচন দেওয়া সম্ভব। বুধবার (১৪ জানুয়ারি) গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচন করার চিন্তা আসে কোথা থেকে? নির্বাচন কমিশন ইতোমধ্যেই জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সংসদ নির্বাচন একসঙ্গে করা সম্ভব নয়।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, তড়িঘড়ি করে বিচার করা হলে সেটি প্রশ্নবিদ্ধ হবে। সঠিক প্রক্রিয়া মেনে সিদ্ধান্ত নিতে হবে।

জুলাই মাসের গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রসঙ্গে তিনি জানান, সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের কাছ থেকে প্রাপ্ত খসড়াপত্র নিয়ে আলোচনা চলছে। সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শের পর এ বিষয়ে আরও পরিষ্কার ধারণা দেওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, বিএনপির জন্ম সংস্কারের মধ্য দিয়ে। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন, যা বিএনপির একটি বড় অর্জন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং তা অব্যাহত থাকবে।

মির্জা ফখরুল যুগপৎ আন্দোলনের অন্তর্ভুক্ত দলগুলোর সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়ে তিনি জানান, লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়া মানসিক ও শারীরিক দিক দিয়ে আগের চেয়ে ভালো আছেন।

ভারতের সঙ্গে সম্পাদিত সকল চুক্তি জনসম্মুখে প্রকাশ করা উচিত বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

reporter