ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান

reporter

প্রকাশিত: ১০:২৬:৫৫অপরাহ্ন , ১৭ মার্চ ২০২৫

আপডেট: ১০:২৬:৫৫অপরাহ্ন , ১৭ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। গত ২১ জানুয়ারি থেকে ব্যাংককের ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তিনি সোমবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টায় দেশে ফিরেন।

মো. শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র আবু ছালেহ মো. সবুজ বিষয়টি নিশ্চিত করে জানান, তার বাবা হৃদযন্ত্রের বাল্ব পরিবর্তন, ফুসফুসের সংক্রমণ, প্রোস্টেট, কিডনি ও গ্যাস্ট্রোএন্টারোলজি সংক্রান্ত জটিলতায় ভুগে ব্যাংককের ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি হন। ডা. বিথুন পিটিগুগোলের নেতৃত্বে আট জন চিকিৎসকের একটি বিশেষজ্ঞ টিম তার চিকিৎসা পরিচালনা করে। গত ৩ মার্চ চিকিৎসা শেষে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

আবু ছালেহ মো. সবুজ আরও জানান, তার বাবা এখন আংশিক সুস্থ বোধ করছেন। সম্পূর্ণ সুস্থ হতে আরও প্রায় তিন মাস সময় লাগতে পারে। তিনি বলেন, "আমাদের দলীয় নেতাকর্মী, আলেম-ওলামা, পীর-মাশায়েখসহ সর্বস্তরের মানুষের দোয়া ও আল্লাহর অশেষ মেহেরবানিতে বাবা সুস্থ হওয়ার পথে আছেন। দলমত নির্বিশেষে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।"

বর্তমানে মো. শাহজাহান ঢাকার নিজ বাসায় অবস্থান করছেন বলে জানান তার পুত্র সবুজ।

reporter