ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৭ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

ছাত্রনেতাদের বক্তব্য জাতিকে বিভ্রান্ত করেছে: নুর

reporter

প্রকাশিত: ০৮:৩৪:২৬অপরাহ্ন , ২৩ মার্চ ২০২৫

আপডেট: ০৮:৩৪:২৬অপরাহ্ন , ২৩ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

গত কয়েক দিনে ছাত্রনেতাদের বক্তব্য জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মো. নুরুল হক নুর। আজ রবিবার বিকেলে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় গণ জেলা অধিকার পরিষদ আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, যারা ছাত্র আন্দোলনের দায়িত্বশীল অবস্থানে আছেন, তারা দায়িত্বশীল কথা বলুন। এমন কোনো কথা বলবেন না, যাতে ষড়যন্ত্রকারীদের ফায়দা লুটার পথ তৈরি হয়ে যায়। এ সময় তিনি দেশের কোনো বাহিনী বা প্রতিষ্ঠানকে বিতর্কিত না করার আহ্বান জানান এবং আগামী ১০ বছর দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকারও অনুরোধ করেন।

ইফতার মাহফিলে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খানসহ বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

reporter