ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

চবিতে ছাত্রদলের নবীন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

reporter

প্রকাশিত: ১২:৪৫:১১পূর্বাহ্ন, ০৫ মার্চ ২০২৫

আপডেট: ১২:৪৫:১১পূর্বাহ্ন, ০৫ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবীন সদস্য সংগ্রহ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বুধবার (৫ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট মোড়ে ছাত্রদলের শাখা কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী এ কার্যক্রম শুরু করে চবি শাখার নেতৃবৃন্দ। এই সদস্য সংগ্রহ কর্মসূচি ক্যাম্পাসে কয়েকদিন ধরে চলমান থাকবে।

কর্মসূচি পরিচালনা করেন চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়। এ সময় উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. ইয়াছিনসহ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী।

সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, "ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার আদায়ে লড়াই করে চলা দেশের অন্যতম প্রধান সংগঠন। প্রতিষ্ঠার শুরু থেকেই সুষ্ঠু ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে এই সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।"

ছাত্রদলের এই উদ্যোগে ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে বলে জানা গেছে। সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, এই কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অংশগ্রহণে ছাত্রদল আরও গতিশীল হবে।

reporter