ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

চাঁদপুরের ৪০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ রবিবার

reporter

প্রকাশিত: ১১:০৯:৫৯অপরাহ্ন , ২৯ মার্চ ২০২৫

আপডেট: ১১:০৯:৫৯অপরাহ্ন , ২৯ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে আগামীকাল রবিবার (৩০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুর জেলার ৪০টি গ্রামে একই দিন ঈদ পালনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলবসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ প্রায় ৯৫ বছর ধরে আরব বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে ঈদ পালন করে আসছেন।

এই ধারাবাহিকতায় এবারও সাদ্রা দরবার শরীফের অনুসারীরা রবিবার ঈদ উদযাপন করবেন। দরবার শরীফের বর্তমান পীর মো. আরিফ চৌধুরী জানান, ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯টায়, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা মাদ্রাসা ঈদগাহ মাঠে। তিনি আরও বলেন, ঈদ উদযাপনকে কেন্দ্র করে ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

শনিবার (২৯ মার্চ) রাত থেকেই এসব গ্রামে ঈদের প্রস্তুতি ও আনন্দঘন পরিবেশ লক্ষ করা গেছে। ঘরবাড়ি সাজানো, খাবার প্রস্তুত এবং আত্মীয়স্বজনের আগমন–সব মিলিয়ে ঈদকে ঘিরে এক উৎসবমুখর আবহ তৈরি হয়েছে।

ঈদুল ফিতরের এ উদযাপন স্থানীয়ভাবে একটি ঐতিহ্য হিসেবে পরিণত হয়েছে, যেখানে ধর্মীয় আবেগের সঙ্গে যুক্ত হয়েছে সামাজিক ঐক্য ও সম্প্রীতির বহিঃপ্রকাশ।

reporter