ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

ব্যাকবেঞ্চার থেকে সমাবর্তনে: ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করলেন কার্তিক আরিয়ান

reporter

প্রকাশিত: ০৮:৩১:৩১অপরাহ্ন , ১১ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৮:৩১:৩১অপরাহ্ন , ১১ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

অভিনয় জীবনের ব্যস্ততার মাঝেও পড়াশোনা চালিয়ে যাওয়ার বিরল উদাহরণ তৈরি করেছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। শুটিংয়ের কঠিন সময়সূচির সঙ্গে তাল মিলিয়ে দীর্ঘ এক দশক ধরে ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা চালিয়ে অবশেষে ডিগ্রি অর্জন করেছেন তিনি। সম্প্রতি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তার হাতে তুলে দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রির সার্টিফিকেট।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে সেই বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেন কার্তিক। ছবিতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন পোশাক পরে উচ্ছ্বসিত কার্তিক নিজের অর্জনে গর্বিত। ব্যাকবেঞ্চ থেকে সমাবর্তনের মঞ্চে পৌঁছানোর এই দীর্ঘ যাত্রা নিয়ে আবেগপ্রবণ হয়ে তিনি লিখেছেন, “ব্যাকবেঞ্চ থেকে কলেজের সমাবর্তন অনুষ্ঠানে পৌঁছানো— সত্যিই দারুণ একটি সফর ছিল।” তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তার কৃতজ্ঞতা জানান।

ডিওয়াই পাটিল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে কার্তিক ছিলেন এক বিশেষ আকর্ষণ। ভরা অডিটোরিয়ামে শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে ওঠেন তিনি। শিক্ষার্থীদের অনুরোধে নিজের জনপ্রিয় সিনেমা ভুল ভুলাইয়া-র গানে নাচতেও দেখা যায় তাকে। অনুষ্ঠানের পর কার্তিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘুরে দেখেন এবং প্রাক্তন অধ্যাপকদের সঙ্গে দেখা করে স্মৃতিচারণ করেন।

২০১১ সালে পেয়ার কা পঞ্চনামা সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে কার্তিক আরিয়ানের। সেই ছবিতে তার অসাধারণ অভিনয় নজর কাড়ে দর্শক ও সমালোচকদের। এরপর একের পর এক সফল রোমান্টিক কমেডি সিনেমায় অভিনয় করে বলিউডে নিজের অবস্থান পোক্ত করেন তিনি। সোনু কে টিট্টু কি সুইটি, লুকা ছুপি, শেহজাদা এবং ভুল ভুলাইয়া ২ সিনেমায় তার দুর্দান্ত অভিনয় তাকে বলিউডের শীর্ষ অভিনেতাদের কাতারে নিয়ে গেছে।

তবে অভিনয়ের পাশাপাশি কার্তিকের ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের কৌতূহল কম নয়। কখনও সারা আলি খানের সঙ্গে, কখনও অনন্যা পাণ্ডের সঙ্গে ডেট করার গুঞ্জনে শিরোনামে এসেছেন তিনি। যদিও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কখনোই স্পষ্টভাবে কিছু বলেননি কার্তিক। বরং তার কেরিয়ার এবং পড়াশোনার প্রতি নিবেদনই তাকে বারবার আলাদা করেছে।

অভিনয়ের পাশাপাশি পড়াশোনার প্রতি তার এই একাগ্রতা ভক্তদের জন্য একটি অনুপ্রেরণা। সমাবর্তন অনুষ্ঠানে কার্তিকের উপস্থিতি শুধু তার জন্য নয়, বরং তার ভক্ত এবং ডিওয়াই পাটিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যও একটি বিশেষ স্মৃতি হয়ে থাকবে।

reporter