ঢাকা,  মঙ্গলবার
৩ ফেব্রুয়ারী ২০২৬ , ০৮:৪৭ মিনিট

Donik Barta

শিরোনাম:

* দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবেনা: মামুনুল হক * প্রার্থীদের তথ্য গোপনের কারণে বিএনপি বিপর্যস্ত * আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের নির্বাচন করতে কোনো বাধা নেই * যৌন অপরাধী এপস্টেইনের নথি প্রকাশে বিশ্বজুড়ে তোলপাড় * ভালোবাসায় সিক্ত আমিনুল হক, দ্বাদশ দিনে জনস্রোতে ধানের শীষের প্রচারণা * বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন * ২২ বছর পর খুলনা সফর, যাবেন যশোরও * ধানের শীষের সমর্থনে ঢাকা–১৬ আসনে ছাত্রদলের মাঠপর্যায়ের গণসংযোগ * ধানের শীষের পক্ষে পাবনা–৩ আসনে গণসংযোগে ছাত্রদল পশ্চিমের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান (বাপ্পি) * মিরপুর–পল্লবীতে গ্যাস সিন্ডিকেট ভেঙে ঘরে ঘরে সংযোগ নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের।

বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ: মারধর ও ১৭ জন আটক

reporter

প্রকাশিত: ০১:১৩:২৮অপরাহ্ন , ১০ নভেম্বর ২০২৪

আপডেট: ০১:১৩:২৮অপরাহ্ন , ১০ নভেম্বর ২০২৪

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ সমর্থক সন্দেহে বেশ কয়েকজনকে মারধরের ঘটনা

ছবি: রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ সমর্থক সন্দেহে বেশ কয়েকজনকে মারধরের ঘটনা

রোববার (১০ নভেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ সমর্থক সন্দেহে বেশ কয়েকজনকে মারধরের ঘটনা ঘটেছে। বিএনপি, যুবদল, মহিলা দলসহ দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থান নিলে, তাদের হাতে সন্দেহভাজনদের এ হামলার শিকার হতে হয়। এ ঘটনায় ১৭ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পল্টন থানা সূত্রে জানা যায়, শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত মোট ১৭ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে শনিবার রাতে ৭ জন এবং রোববার সকালে ১০ জনকে থানায় আনা হয়।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাছিরুল আমিন জানান, "কিছু লোক আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জড়ো হয়েছিল, ছাত্র-জনতা তাদের ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় আনা হয়েছে।"

সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন ছিল, এবং বঙ্গবন্ধু অ্যাভিনিউতে রায়ট কার ও জলকামান দেখা গেছে। এসময় বিজিবি সদস্যদেরও টহল দিতে দেখা যায়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, "কোনো নিষিদ্ধ সংগঠন সমাবেশ করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা শহরের শৃঙ্খলা রক্ষার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি আমাদের আছে।"

একই দিনে বিকাল ৩টায় আওয়ামী লীগ শহীদ নূর হোসেনের স্মরণে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়, অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দুপুর ১২টায় গুলিস্তানে গণজমায়েতের ঘোষণা দিয়েছে।

reporter