ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

বকেয়া বেতন দাবিতে ফের মহাসড়ক অবরোধ করলেন শ্রমিকরা

reporter

প্রকাশিত: ১২:০৫:৫১অপরাহ্ন , ১৩ নভেম্বর ২০২৪

আপডেট: ১২:০৫:৫১অপরাহ্ন , ১৩ নভেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

  • অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন টেক্স নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে এই শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন, যা পরে মহাসড়কে অবরোধে রূপ নেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরীর গাজীপুরা এলাকায় এই কারখানার শ্রমিকরা অক্টোবর মাসের বেতন না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন। একপর্যায়ে তারা মিছিল সহকারে মহাসড়কে এসে যান চলাচল বন্ধ করে দেন। ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা সাধারণ যাত্রীদের চলাচলে ভোগান্তি সৃষ্টি করেছে।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, শ্রমিকরা অক্টোবর মাসের বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে। পুলিশ তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, এর আগেও বকেয়া বেতনের দাবিতে সোমবার (১১ নভেম্বর) রাতে টিএনজেড কারখানার শ্রমিকরা টানা ৬০ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছিলেন, যা পরবর্তীতে শ্রমিকদের আশ্বাসের ভিত্তিতে প্রত্যাহার করা হয়।

reporter