ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৭ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

বিশ্বব্যাংক ও এডিবির ১.১ বিলিয়ন ডলার সহায়তা অনুমোদন

reporter

প্রকাশিত: ০৯:২৪:০২অপরাহ্ন , ২২ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০৯:২৪:০২অপরাহ্ন , ২২ ডিসেম্বর ২০২৪

ইউএনবি

ছবি: ইউএনবি

বিশ্বব্যাংক ও এডিবি অন্তর্বর্তী সরকারের সংস্কার ও উন্নয়ন কার্যক্রমকে বেগবান করতে ৫০০ মিলিয়ন এবং ৬০০ মিলিয়ন মার্কিন ডলারের দুটি বাজেট সহায়তা অনুমোদন করেছে। এই সহায়তা চলতি ডিসেম্বর মাসের মধ্যে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজেট সহায়তার পাশাপাশি স্বাস্থ্য ও পুষ্টি খাতে ৩৭৯ মিলিয়ন এবং চট্টগ্রামে পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে ২৮০ মিলিয়ন মার্কিন ডলার প্রকল্প সহায়তাও অনুমোদন করেছে বিশ্বব্যাংক।

গত ১৯ ডিসেম্বর বিশ্বব্যাংক ৫০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তার অনুমোদন দেয়। এই সহায়তা ‘সেকেন্ড বাংলাদেশ গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট ক্রেডিট’ এর আওতায় প্রদান করা হয়, যা সবুজ ও জলবায়ু-সহনশীল উন্নয়নে সফল সংস্কার কার্যক্রমগুলোকে লক্ষ্য রেখে দেয়া হয়েছে।

এছাড়া, ১৮ ডিসেম্বর বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে ৬০০ মিলিয়ন ডলারের ঋণচুক্তি সই হয়। এই কর্মসূচি ‘স্ট্রেংদেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্ন্যান্স প্রোগ্রাম, সাব-প্রোগ্রাম ১’ শীর্ষক একটি প্রোগ্রাম।

reporter