ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

বিশ্ব ইজতেমার কারণে পেছাল ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা

reporter

প্রকাশিত: ০২:১৫:৩৭অপরাহ্ন , ১৩ নভেম্বর ২০২৪

আপডেট: ০২:১৫:৩৭অপরাহ্ন , ১৩ নভেম্বর ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়

ছবি: ঢাকা বিশ্ববিদ্যালয়

বিশ্ব ইজতেমার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) ভর্তির বিজ্ঞান ইউনিটের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ১ ফেব্রুয়ারির পরিবর্তে, এ পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ ফেব্রুয়ারি। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।

তিনি আরও জানান, বিজ্ঞান ইউনিট ছাড়া অন্যান্য ইউনিটের পরীক্ষার পূর্বনির্ধারিত সময়সূচি অপরিবর্তিত থাকবে। সিদ্ধান্ত অনুযায়ী, আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩ জানুয়ারি, চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন) পরীক্ষা ৪ জানুয়ারি, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ২৫ জানুয়ারি, ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ৮ ফেব্রুয়ারি এবং বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর দুপুর ১২টা ১ মিনিট থেকে ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়, যা চলবে আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এই শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ফি বিজ্ঞান, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং চারুকলা ইউনিটের জন্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০ টাকা। তবে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) ইউনিটের আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা। শিক্ষার্থীরা সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের যেকোনো শাখায় অথবা অনলাইনে ডেবিট বা ক্রেডিট কার্ড, মোবাইল ফিন্যান্সিয়াল সেবা ব্যবহার করে আবেদন ফি জমা দিতে পারবেন।

অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, “বিশ্ব ইজতেমার কারণে বিজ্ঞান ইউনিটের পরীক্ষা পেছানোর বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে। বাকি পরীক্ষাগুলোর সময়সূচি আগের মতোই থাকবে।”

reporter