ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

বিরামপুরে ভিজিএফ চাল বিতরণে সন্ত্রাসী হামলা, সমবায় অফিসার আহত

reporter

প্রকাশিত: ০৮:৩৫:৩৩অপরাহ্ন , ১৯ মার্চ ২০২৫

আপডেট: ০৮:৩৫:৩৩অপরাহ্ন , ১৯ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুরে ভিজিএফ চাল বিতরণের সময় সন্ত্রাসীদের হামলায় সরকারি দায়িত্বে নিয়োজিত সমবায় অফিসার আহত হয়েছেন। বুধবার (১৯ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার দিওড় ইউনিয়ন পরিষদ অফিসে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার সময় ভিজিএফ চাল বিতরণ চলাকালে কয়েকজন সন্ত্রাসী বিশৃঙ্খলা সৃষ্টি করে। এসময় সমবায় অফিসার মো. রাকিবুল হাসান তাদের বাধা দিলে দিওড় শিয়ালা গ্রামের হারুনের ছেলে আকাশ (২৭) হাতে থাকা ধারালো চাকু দিয়ে তার মাথায় আঘাত করে। আহত অবস্থায় রাকিবুলকে হাসপাতালে নেওয়া হয় এবং তার মাথায় ৩টি সেলাই দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন জানান, হামলাকারী ও তার সহযোগীদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন, সরকারি কর্মকর্তাকে হামলা ও সরকারি কাজে বাধাদানকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয় জনগণ ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত বিচার দাবি করেছেন।

reporter