ঢাকা,  মঙ্গলবার
৩ ফেব্রুয়ারী ২০২৬ , ০৮:৪৭ মিনিট

Donik Barta

শিরোনাম:

* দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবেনা: মামুনুল হক * প্রার্থীদের তথ্য গোপনের কারণে বিএনপি বিপর্যস্ত * আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের নির্বাচন করতে কোনো বাধা নেই * যৌন অপরাধী এপস্টেইনের নথি প্রকাশে বিশ্বজুড়ে তোলপাড় * ভালোবাসায় সিক্ত আমিনুল হক, দ্বাদশ দিনে জনস্রোতে ধানের শীষের প্রচারণা * বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন * ২২ বছর পর খুলনা সফর, যাবেন যশোরও * ধানের শীষের সমর্থনে ঢাকা–১৬ আসনে ছাত্রদলের মাঠপর্যায়ের গণসংযোগ * ধানের শীষের পক্ষে পাবনা–৩ আসনে গণসংযোগে ছাত্রদল পশ্চিমের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান (বাপ্পি) * মিরপুর–পল্লবীতে গ্যাস সিন্ডিকেট ভেঙে ঘরে ঘরে সংযোগ নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের।

বিএনপি-সিপিসি সমঝোতা দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে: মির্জা ফখরুল

reporter

প্রকাশিত: ১১:১৩:২৪অপরাহ্ন , ২৭ জুন ২০২৫

আপডেট: ১১:১৩:২৪অপরাহ্ন , ২৭ জুন ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

চীন সফর শেষে বিএনপি মহাসচিব বললেন, এই সমঝোতা দুই দেশের কৌশলগত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে

বিএনপি ও চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যকার সদ্য সম্পন্ন সমঝোতা দুই দেশের মধ্যকার কৌশলগত সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চীন সফর শেষে শুক্রবার দেশটির শিয়ান বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির প্রতিনিধি দল চীন সফর করেছে। এই সফরের মাধ্যমে বিএনপি ও সিপিসির মধ্যে নতুন এক ধরণের সম্পর্ক স্থাপিত হয়েছে, যা ভবিষ্যতে বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও গভীর ও কৌশলগত পর্যায়ে নিয়ে যাবে।”

সফরের অংশ হিসেবে বিএনপির প্রতিনিধি দলটি চীনের সানঝি প্রদেশের জিয়ান শহরতলীর একটি আদর্শ কমিউনিটি পরিদর্শন করে। সেখানে কমিউনিটি কমিটির সেক্রেটারি প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানান এবং কমিউনিটির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিশদভাবে তুলে ধরেন। এ কার্যক্রমগুলোর মধ্যে ছিল স্বাস্থ্যসেবা, স্বেচ্ছাশ্রম, প্রতিবন্ধী পুনর্বাসন এবং শিক্ষা বিষয়ক নানা উদ্যোগ।

প্রতিনিধি দলটি পরিদর্শন করে সংযুক্ত একটি জাদুঘর, যেখানে চীনের বিপ্লব এবং স্বাধীনতার ইতিহাস শিশু-কিশোরদের সামনে উপস্থাপন করা হয়। দলটি চীনের সমাজ ও রাজনৈতিক কাঠামোকে আরও ভালোভাবে বোঝার সুযোগ পেয়েছে বলে জানা গেছে।

সফরের শেষ পর্যায়ে শিয়ান বিমানবন্দরে বিএনপির প্রতিনিধি দলকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান সিপিসির আন্তর্জাতিক বিভাগের মহাপরিচালকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মির্জা ফখরুল আরও বলেন, “এই সফর আমাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আমরা বিশ্বাস করি, এ ধরনের সফর ও সংলাপ ভবিষ্যতে আরও পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতার পথ প্রশস্ত করবে।”

এদিকে বিএনপির প্রতিনিধি দলটি শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

এই সফরের মাধ্যমে বিএনপি রাজনৈতিক কূটনীতির একটি নতুন অধ্যায় শুরু করল বলে মনে করছেন বিশ্লেষকরা। চীনের মতো একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক শক্তির সঙ্গে সরাসরি দলীয় পর্যায়ে যোগাযোগ ও বোঝাপড়ার এই প্রয়াসকে বিএনপির একটি কৌশলগত অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

reporter