ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

বিএনপি ক্ষমতায় এলে ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালনা করবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

reporter

প্রকাশিত: ০৯:৩৬:২১অপরাহ্ন , ০৪ মার্চ ২০২৫

আপডেট: ০৯:৩৬:২১অপরাহ্ন , ০৪ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে ঐক্যমতের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে। তিনি বলেন, বিএনপির ৩১ দফার মধ্যে ব্যাপক সংস্কারের প্রস্তাব রয়েছে, যা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও সমর্থন করে। তাই সবার মতামতের ভিত্তিতে দ্রুত সংস্কার সম্পন্ন করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া উচিত।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে মরহুম আরাফাত রহমান স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ্যানী আরও বলেন, ‘গত সরকার দেশটাকে পিছনের দিকে নিয়ে গেছে। সেখান থেকে উত্তরণের জন্য একদিকে সংস্কার প্রয়োজন, অন্যদিকে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রয়োজন। আমরা একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশায় আছি। বিএনপি এ দেশের একটি জনপ্রিয়, আধুনিক ও মডারেট দল।’

তিনি আরও উল্লেখ করেন, ‘৫ আগস্টের পর দেশে রাজনৈতিক গুণগত পরিবর্তন হয়েছে। এখন মানুষ চায় রাজনৈতিক নেতৃত্বের গুণগত পরিবর্তন। বিএনপির মতো মডারেট দল যদি এই পরিবর্তন আনতে না পারে, তবে আর কেউ পারবে না। কেউ যেন বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতে না পারে, সেদিকে সবাই সজাগ থাকতে হবে।’

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীর সভাপতিত্বে এবং কলেজ রোড ক্রীড়া সংঘের উপদেষ্টা মাহবুব আলম মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি আব্দুর রব শামীম, মহসিন কবীর স্বপন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। এছাড়াও ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রাজু ও আব্দুল্লাহ আল খালেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বক্তব্যে উঠে আসে বিএনপির সংস্কার ও জনগণের প্রতিনিধিত্বশীল সরকার গঠনের অঙ্গীকার, যা দেশকে এগিয়ে নেওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

reporter