ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

বেবিচক চেয়ারম্যানের সঙ্গে সৌদি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

reporter

প্রকাশিত: ০৭:২৩:০৩অপরাহ্ন , ০৩ জুন ২০২৫

আপডেট: ০৭:২৩:০৩অপরাহ্ন , ০৩ জুন ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বিমান চলাচল খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা, বেবিচকে নতুন নামাজের স্থান উদ্বোধন


বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আব্দুল আজিজ ফাহাদ এম আলিব্রাহিম। মঙ্গলবার, ৩ জুন, বেবিচক সদর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান চলাচল সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে আলোচনা হয়। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়কে আরও সুসংহত করার পাশাপাশি ভবিষ্যতে সম্ভাবনাময় খাতসমূহে যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।

বিমান চলাচল ও বিমানবন্দর সম্পর্কিত বিষয়গুলোতে পারস্পরিক সহযোগিতা কীভাবে আরও বিস্তৃত ও শক্তিশালী করা যায়, তা নিয়েও গঠনমূলক আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা। এই আলোচনাকে ঘিরে ভবিষ্যতে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বেসামরিক বিমান চলাচল খাতে নতুন দিগন্ত উন্মোচিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

একই দিনে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া সদর দপ্তরের গ্রাউন্ড ফ্লোরে নবনির্মিত নামাজের স্থান উদ্বোধন করেন। যোহরের নামাজ আদায়ের মধ্য দিয়ে তিনি এ নামাজের স্থানটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন।

উক্ত নামাজের স্থানে বেবিচকের সদস্যগণ, কর্মকর্তা ও কর্মচারীরা একসঙ্গে নামাজ আদায় করেন। মূলত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের নামাজ আদায়ের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে এই নামাজের স্থান নির্মাণ করা হয়েছে। নামাজ শেষে এক দোয়ার আয়োজন করা হয়, যেখানে সকলের মঙ্গল কামনার পাশাপাশি বাংলাদেশের সিভিল এভিয়েশন খাতের উত্তরোত্তর সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়।

এই উদ্যোগকে কেন্দ্র করে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সন্তুষ্টি ও প্রশান্তির আবহ সৃষ্টি হয় এবং এটি ভবিষ্যতে কর্মস্থলে আরও ইতিবাচক পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

reporter