ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

বায়তুল মোকাররম এলাকায় পুলিশের কড়া নজর

reporter

প্রকাশিত: ০২:৩০:১৩অপরাহ্ন , ২২ নভেম্বর ২০২৪

আপডেট: ০২:৩০:১৩অপরাহ্ন , ২২ নভেম্বর ২০২৪

বায়তুল মোকাররম এলাকায় পুলিশের সতর্ক অবস্থান

ছবি: বায়তুল মোকাররম এলাকায় পুলিশের সতর্ক অবস্থান

ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এবং এর আশপাশের এলাকায় শুক্রবার জুম্মার নামাজের পর যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশকে বাড়তি সতর্ক অবস্থানে দেখা গেছে। রাজধানীর নয়াপল্টন এলাকা এবং মসজিদের পূর্ব গেটেও পুলিশ কড়া নিরাপত্তা বলয়ে অবস্থান নিয়েছে।

জানা গেছে, জুম্মার নামাজ শেষে বেশ কয়েকটি সংগঠন তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করবে। এসব কর্মসূচি যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।

জাতীয় মসজিদে প্রতি শুক্রবার জুম্মার নামাজের পরই পুলিশের এই ধরনের প্রস্তুতি লক্ষ্য করা যায়। তবে আজকের বাড়তি নজরদারির মূল কারণ সম্ভাব্য বিক্ষোভ মিছিল এবং তার জেরে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করা। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের একাংশ জানিয়েছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

reporter