ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে সংঘর্ষ

reporter

প্রকাশিত: ০৭:২৪:৪০অপরাহ্ন , ২১ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৭:২৪:৪০অপরাহ্ন , ২১ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন ইমরান হোসেন (২২), আনতা মীম (২১), আশাফ উদ্দিন বাবু (২২), আসিফ (২৪), আফছার উদ্দিন বাবু (২৪), মাসুদ (২৪) ও আল আমিন (২৪)।

আহত আল আমিন জানান, সোমবার যাত্রাবাড়ীতে সংগঠনের সমন্বয়কদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে নাঈম হামিদ পৃথু নামের একজন শিক্ষার্থীকে মারধর করা হয়। অভিযুক্তরা একই আন্দোলনের সদস্য আশিকুজ্জামান হৃদয়, শিমুল ও আশিকসহ আরও কয়েকজন।

এই ঘটনার মীমাংসার জন্য আজ আন্দোলনের প্রধান কার্যালয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনার উদ্দেশ্যে সবাই উপস্থিত হলেও এক পর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয় এবং কার্যালয়ের ভেতরে সংঘর্ষ শুরু হয়। এতে বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে দশজনের কথা উল্লেখ করা হলেও হাসপাতালে বর্তমানে সাতজন চিকিৎসাধীন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে আহতদের। হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আহতদের মধ্যে কারও অবস্থা গুরুতর নয় এবং তাদের চিকিৎসা চলমান।

এই সংঘর্ষের ঘটনায় আন্দোলনের ভেতরে বিভাজনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হওয়ায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে বলে ধারণা করা হচ্ছে।

reporter