ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

বাংলাদেশ-মরক্কো প্রীতি ফুটবল ম্যাচের প্রস্তাব আসিফ মাহমুদের

reporter

প্রকাশিত: ০৮:১৫:৪৭অপরাহ্ন , ০২ জুলাই ২০২৫

আপডেট: ০৮:১৫:৪৭অপরাহ্ন , ০২ জুলাই ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

রাবাতে মরক্কো ফুটবল ফেডারেশন পরিদর্শনকালে দুই দেশের ফুটবল উন্নয়নে যৌথ উদ্যোগের আলোচনা 

বাংলাদেশের ফুটবলের উন্নয়নে মরক্কোর অভিজ্ঞতা ও সহযোগিতা গ্রহণে আগ্রহ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার তিনি মরক্কোর রাজধানী রাবাতে রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশন পরিদর্শন করেন।

ফেডারেশনের সেক্রেটারি জেনারেল তারিক নাজেম এবং ডিরেক্টর হাসান খারবোশ উপদেষ্টাকে স্বাগত জানান এবং ফেডারেশনের বিভিন্ন আধুনিক অবকাঠামো ঘুরিয়ে দেখান। ফুটবল কমপ্লেক্সের প্রশিক্ষণ মাঠ, ফিটনেস ইউনিট, মেডিকেল ও রিহ্যাবিলিটেশন সেন্টারসহ বিভিন্ন ক্রীড়া সুবিধা উপদেষ্টাকে ঘুরিয়ে দেখানো হয়।

পরিদর্শনকালে মরক্কোর ফুটবল কর্মকর্তারা দেশটির ফুটবল কাঠামো, খেলোয়াড় উন্নয়ন কৌশল এবং ব্যবস্থাপনার বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। আলোচনার সময় ফেডারেশনের পক্ষ থেকে বাংলাদেশের ফুটবল উন্নয়নে কারিগরি সহায়তা, প্রশিক্ষণ এবং যৌথ কর্মসূচি বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়।

আসিফ মাহমুদ উক্ত প্রস্তাবকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং মরক্কোর সাম্প্রতিক ফুটবল সাফল্যের প্রশংসা করেন। তিনি বলেন, “বিশ্বকাপে মরক্কোর অসাধারণ পারফরম্যান্স বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মুগ্ধ করেছে। বাংলাদেশেও তাদের অসংখ্য ভক্ত রয়েছে।”

তিনি দুই দেশের ক্রীড়া বন্ধুত্ব আরও জোরদারে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের প্রস্তাব দেন। তাঁর মতে, এই আয়োজন কেবল ক্রীড়াক্ষেত্রেই নয়, বরং সংস্কৃতি ও কূটনীতিতেও উভয় দেশের মধ্যে সম্পর্ক দৃঢ় করবে।

আসিফ মাহমুদ আরও বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক মানের একটি ফুটবল ইকোসিস্টেম গড়ে তুলতে চায়। এ লক্ষ্যে মরক্কোর অভিজ্ঞতা, পরিকল্পনা ও পেশাদার দৃষ্টিভঙ্গি অনুসরণ করা যেতে পারে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুই দেশের মধ্যে নিয়মিত সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের ভিত্তিতে ফুটবলের উন্নয়নে একটি টেকসই কর্মপন্থা তৈরি হবে।

reporter