ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:২৯ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

বাইডেনের আটকে দেওয়া বোমার চালান ছাড় করলেন ট্রাম্প

reporter

প্রকাশিত: ০৬:০৭:১৪অপরাহ্ন , ২৬ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৬:০৭:১৪অপরাহ্ন , ২৬ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ইসরায়েলকে দেওয়া এক টন ওজনের শত শত বোমার চালান আটকে দিয়েছিলেন সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ক্ষমতা গ্রহণের পরপরই বাইডেনের সেই আদেশ প্রত্যাহার করে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

গত বছরের মে মাসে বাইডেন ইসরায়েলকে ১,৮০০ বোমার একটি চালান সরবরাহ স্থগিত করেছিলেন। শনিবার (২৫ জানুয়ারি) ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করে জানান যে, ইসরায়েলের জন্য এই চালান পুনরায় ছাড় দেওয়া হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, ইসরায়েল বহু ধরনের বোমা অর্ডার করেছিল এবং সেই অনুযায়ী অর্থও প্রদান করেছিল, তবে বাইডেন সেগুলো ইসরায়েলে পাঠাতে বাধা দিয়েছিলেন।

ট্রাম্প বলেন, এখন সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং এই গোলাবারুদ ইসরায়েলের কাছে পৌঁছানোর পথে রয়েছে।

এর আগে, শনিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটিতে জানিয়েছিলেন যে, রাফাহ অঞ্চল নিয়ে উদ্বেগের কারণে ইসরায়েলে গোলাবারুদের একটি চালান স্থগিত করা হয়েছিল। বাইডেনও একই কথা উল্লেখ করে জানান যে, নিরাপত্তাজনিত কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।

এই সিদ্ধান্ত ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিতর্ক দেখা দিয়েছে। তবে ট্রাম্পের পদক্ষেপ ইসরায়েলের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

reporter