ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

বাবোলসারে বিস্ফোরণের শব্দ, ইসরায়েল-ইরান উত্তেজনা চরমে

reporter

প্রকাশিত: ০৯:০৩:২১অপরাহ্ন , ২৪ জুন ২০২৫

আপডেট: ০৯:০৩:২১অপরাহ্ন , ২৪ জুন ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ইরানে রাডার স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের, তেহরানের অস্বীকৃতি; যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাল্টাপাল্টি অভিযোগ 

ইরানের উত্তরাঞ্চলের শহর বাবোলসারের কাছে রহস্যময় বিস্ফোরণের শব্দে সেখানকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। দেশটির ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি (ইসনা) জানায়, বিস্ফোরণের পরপরই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং ঘটনাস্থলের দিকে অ্যাম্বুলেন্স পাঠানো হয়।

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে দাবি করা হয়, ইরানের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে তেহরানের কাছে একটি রাডার অ্যারে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধবিরতির পর ইরান স্থানীয় সময় সকাল ৭টা ৬ মিনিট ও ১০টা ২৫ মিনিটে মোট তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

তবে ইরান এসব অভিযোগ অস্বীকার করে জানায়, তারা কোনো নতুন হামলা চালায়নি। ইসরায়েলের এ হামলার সিদ্ধান্তের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর ফোনালাপ হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। ওই আলোচনায় ট্রাম্প ইসরায়েলের কৌশলগত অর্জনের প্রশংসা করেন এবং যুদ্ধবিরতির স্থায়ীত্ব নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।ইরানের উত্তরাঞ্চলের শহর বাবোলসারের কাছে রহস্যময় বিস্ফোরণের শব্দে সেখানকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। দেশটির ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি (ইসনা) জানায়, বিস্ফোরণের পরপরই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং ঘটনাস্থলের দিকে অ্যাম্বুলেন্স পাঠানো হয়।

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে দাবি করা হয়, ইরানের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে তেহরানের কাছে একটি রাডার অ্যারে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধবিরতির পর ইরান স্থানীয় সময় সকাল ৭টা ৬ মিনিট ও ১০টা ২৫ মিনিটে মোট তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

তবে ইরান এসব অভিযোগ অস্বীকার করে জানায়, তারা কোনো নতুন হামলা চালায়নি। ইসরায়েলের এ হামলার সিদ্ধান্তের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর ফোনালাপ হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। ওই আলোচনায় ট্রাম্প ইসরায়েলের কৌশলগত অর্জনের প্রশংসা করেন এবং যুদ্ধবিরতির স্থায়ীত্ব নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

reporter