ঢাকা,  মঙ্গলবার
৩ ফেব্রুয়ারী ২০২৬ , ০৮:৪১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবেনা: মামুনুল হক * প্রার্থীদের তথ্য গোপনের কারণে বিএনপি বিপর্যস্ত * আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের নির্বাচন করতে কোনো বাধা নেই * যৌন অপরাধী এপস্টেইনের নথি প্রকাশে বিশ্বজুড়ে তোলপাড় * ভালোবাসায় সিক্ত আমিনুল হক, দ্বাদশ দিনে জনস্রোতে ধানের শীষের প্রচারণা * বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন * ২২ বছর পর খুলনা সফর, যাবেন যশোরও * ধানের শীষের সমর্থনে ঢাকা–১৬ আসনে ছাত্রদলের মাঠপর্যায়ের গণসংযোগ * ধানের শীষের পক্ষে পাবনা–৩ আসনে গণসংযোগে ছাত্রদল পশ্চিমের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান (বাপ্পি) * মিরপুর–পল্লবীতে গ্যাস সিন্ডিকেট ভেঙে ঘরে ঘরে সংযোগ নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের।

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি বিএনপির

reporter

প্রকাশিত: ০৫:৪৭:২৪অপরাহ্ন , ০৫ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৫:৪৭:২৪অপরাহ্ন , ০৫ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ঢাকা, ৫ ফেব্রুয়ারি: আওয়ামী লীগ নামে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আওয়ামী লীগের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবি জানানো হচ্ছে এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হওয়া উচিত যে তারা দেশে রাজনীতি ও নির্বাচন করতে পারবে কি না।

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা’ শীর্ষক এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। আঞ্চলিক সম্পাদক পরিষদ আয়োজিত এই সভায় বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করা হয়েছে। ফলে আওয়ামী লীগ এখন আর সেই পুরোনো নামে দেশে রাজনীতি করতে পারবে না। তিনি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়ার ফলেই আওয়ামী লীগকে রাজনীতি থেকে বাদ দেওয়ার বিষয়টি এখন আলোচনায় এসেছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিচার না করে তাদের কর্মসূচিতে বাধা দেওয়া স্ববিরোধী আচরণ। একদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানানো হচ্ছে, অন্যদিকে তাদের বিচারের আওতায় আনা হচ্ছে না এবং পুলিশ দিয়ে তাদের কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে। এটি রাজনৈতিকভাবে দোদুল্যমান অবস্থার পরিচয় বহন করে। বিএনপি স্পষ্টভাবে বলছে, বৈপ্লবিক গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করা হয়েছে এবং তাদের রাজনৈতিক প্রভাব কমে এসেছে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। বর্তমান সরকার বিরোধী দলের ওপর দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে। অধস্তন আদালতের কিছু বিচারক নিশিরাতে আদালত বসিয়ে বিএনপি নেতাকর্মীদের সাজা দিয়েছেন। তিনি অভিযোগ করেন, শিলংয়ে অবস্থানকালে তার বিরুদ্ধেও একটি মামলায় সাজা দেওয়া হয়েছে যাতে তিনি দেশে ফিরে নির্বাচন করতে না পারেন।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের হলেও তারা জামিনে মুক্তি পাচ্ছেন। আদালত তাদের জামিন মঞ্জুর করছে, অথচ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর কঠোর শাস্তি কার্যকর করা হচ্ছে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, সংবিধানের ৪৭ অনুচ্ছেদের আলোকে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য বিচার করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধন করে আওয়ামী লীগের বিচারের দাবি তিনি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, দেশের জনগণ এই বিচারের দাবি জানিয়েছে এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত।

reporter