ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

‘আ.লীগের রাজনীতি করার সিদ্ধান্ত নেবে জনগণ’—মির্জা ফখরুল

reporter

প্রকাশিত: ০৩:৫৬:৪০অপরাহ্ন , ২০ নভেম্বর ২০২৪

আপডেট: ০৩:৫৬:৪০অপরাহ্ন , ২০ নভেম্বর ২০২৪

অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর - ছবি: সংগৃহীত

ছবি: অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর - ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ না কি আমরা দিচ্ছি! এই কথাটি সঠিক না। আমরা বলেছি, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল। কে রাজনীতি করবে, কে করবে না, সেটা নির্ধারণ করবে জনগণ। এখানে কোনো ভুল বোঝাবুঝির সুযোগ নেই।”

বুধবার (২০ নভেম্বর) ফেনীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু’তে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে জানতে চাওয়া হয়েছিল, আওয়ামী লীগকে কি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে? জবাবে তিনি বলেন, বিএনপি জানিয়েছে, সব রাজনৈতিক দলকে অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হবে।

এই প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “এখানে ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা কখনোই কোনো দলকে নির্বাচনে অংশগ্রহণে বাধা দিইনি। তবে যারা হত্যা করেছে, খুন করেছে, দেশের সম্পদ নষ্ট করে বিদেশে পাচার করেছে, তাদের বিচার অবশ্যই করতে হবে। হাসিনাসহ সকল অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যে কাকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে আর কাকে দেওয়া হবে না।”

reporter