ঢাকা,  মঙ্গলবার
৫ মে ২০২৬ , ০৫:৩১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

আবারও ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলেন সাত কলেজের শিক্ষার্থীরা

reporter

প্রকাশিত: ০৯:৩৭:৫১অপরাহ্ন , ২৮ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৯:৩৭:৫১অপরাহ্ন , ২৮ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা পূর্বঘোষিত আলটিমেটাম প্রত্যাহার করলেও মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় আবারও ২৪ ঘণ্টার নতুন আলটিমেটাম দিয়েছেন। ঢাকা কলেজে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেন সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আন্দোলনের সংগঠক আব্দুর রহমান। তিনি জানান, এখন পর্যন্ত কোনও চূড়ান্ত সমাধান হয়নি এবং যারা তাদের সহপাঠীদের আহত করেছে, তাদের বিচার না হলে কোনো সমাধান কার্যকর হবে না।

আব্দুর রহমান বলেন, "আমরা দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পূর্বের আলটিমেটাম প্রত্যাহার করেছি, যাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয়। কিন্তু আহত শিক্ষার্থীদের প্রতি ন্যায়বিচার না হলে আমরা কোনও চুক্তিতে যেতে পারব না। এ কারণেই ২৪ ঘণ্টার নতুন আলটিমেটাম দেওয়া হয়েছে।"

সংবাদ সম্মেলনে কবি নজরুল কলেজের শিক্ষার্থী জাকারিয়া বারী বলেন, "যারা আমাদের ভাইদের রক্ত ঝরিয়েছে, তাদের সঙ্গে কীভাবে কোনও সমাধান সম্ভব? আমরা তাদের রক্তপাতের ঘটনা ডিঙিয়ে কোনও চুক্তিতে পৌঁছাতে পারি না।" তিনি আরও বলেন, "স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের দাবিতে আমরা ১৫ দিনের সময়সীমা দিয়েছি এবং ১ তারিখ থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম পুনরায় চালু করতে হবে। ক্লাস ও পরীক্ষার ব্যবস্থার জন্য পদক্ষেপ নেওয়া দরকার।"

তবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়ি ভাঙচুর ও থানার ঘেরাও কর্মসূচি শিক্ষার্থীরা প্রত্যাহার করেছেন বলে জানানো হয়েছে। তারা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে তাদের দাবিগুলো পূরণ না হলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

reporter