ঢাকা,  মঙ্গলবার
৫ মে ২০২৬ , ০৫:৩৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

৯০ বাংলাদেশি ও ৯৫ ভারতীয় জেলেকে মুক্তি দেবে ভারত-বাংলাদেশ

reporter

প্রকাশিত: ০৮:৩৪:৫৪অপরাহ্ন , ০২ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৮:৩৪:৫৪অপরাহ্ন , ০২ জানুয়ারী ২০২৫

ফাইল ছবি

ছবি: ফাইল ছবি

পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানিয়েছেন, আগামী ৫ জানুয়ারি ভারতীয় জলসীমায় আটক ৯০ বাংলাদেশি জেলে এবং বাংলাদেশে আটক ৯৫ ভারতীয় জেলে মুক্তি পাবেন। তাদেরকে বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমায় হস্তান্তর করা হবে।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ-ডিকাবের লাউঞ্জ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন এবং পররাষ্ট্রসচিব এম জসীম উদ্দিন উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেন, আগামী ৫ জানুয়ারি ভারতীয় জলসীমায় আটক ৯০ বাংলাদেশি জেলে এবং বাংলাদেশে আটক ৯৫ ভারতীয় জেলেকে মুক্তি দেওয়া হবে।

এদিকে, ৭৮ বাংলাদেশি নাগরিক নিয়ে এমভি মেঘনা ও এমভি লায়লা নামক দুটি ফিশিং ট্রলার ভারতীয় জলসীমায় প্রবেশ করেছিল। ৯ ডিসেম্বর তাদের আটক করা হয়। এছাড়া, ভারতীয় জলসীমায় একটি ট্রলার ডুবে গেলে আরও ১২ বাংলাদেশি জেলে উদ্ধার হয়ে পরে আটক হন। অন্যদিকে, ভারতের ছয়টি ট্রলার গত সেপ্টেম্বরে এবং অক্টোবরে বাংলাদেশি জলসীমায় ঢুকে পড়ে, ফলে ৯৫ ভারতীয় জেলেকে পটুয়াখালী ও বাগেরহাটে আটক করা হয়।

ডিকাব লাউঞ্জ উদ্বোধন অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অতীতে কূটনৈতিক সাংবাদিকরা বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতেও কূটনৈতিক সাংবাদিকদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিকাবের বিদায়ী সভাপতি নূরুল ইসলাম হাসিব।

reporter