ঢাকা,  মঙ্গলবার
৫ মে ২০২৬ , ০৫:৩৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

৩ জানুয়ারির মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

reporter

প্রকাশিত: ০৯:২০:৫৬অপরাহ্ন , ২৯ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০৯:২০:৫৬অপরাহ্ন , ২৯ ডিসেম্বর ২০২৪

ফাইল ছবি

ছবি: ফাইল ছবি

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আগামী ৩ জানুয়ারির মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে। কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার রবিবার (২৯ ডিসেম্বর) এ তথ্য জানান। তার মতে, প্রতিবেদন জমা দেওয়ার প্রাথমিক তারিখ ৩১ ডিসেম্বর থাকলেও, কিছু ক্ষেত্রে ৩ জানুয়ারি পর্যন্ত সময় লাগতে পারে। কমিশন ইতোমধ্যে নতুন নির্বাচন কমিশনের মতামত নিয়ে তাদের প্রতিবেদন চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে।

রবিবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর বদিউল আলম সাংবাদিকদের বলেন, ‘‘নির্বাচন কমিশন একটি গুরুত্বপূর্ণ অংশীজন। তাদের সঙ্গে আলোচনা করে আমরা জানতে চেয়েছি, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কোনো সুপারিশ থাকলে তারা তা উল্লেখ করতে পারেন। আমাদের প্রতিবেদনে সেই সুপারিশগুলো অন্তর্ভুক্ত হবে, তবে বাস্তবায়ন সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। আমরা সরকারের কাছে সুপারিশ করব যেন এই প্রতিবেদন প্রকাশ করা হয়।’’

বদিউল আলম আরও জানান, নির্বাচনী সংস্কারের এই প্রক্রিয়ায় কমিশন সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচিত প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিনিধি এবং সাংবাদিকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনা করেছেন।

উল্লেখ্য, ৩ অক্টোবর অন্তর্বর্তী সরকার ৮ সদস্যের এই কমিশন গঠন করে। কমিশনের কাজের সময়সীমা ৯০ দিন নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার কথা।

reporter