ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৫:০৭ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

২৯ দিন পর সেনা সদস্যের স্ত্রীকে ধর্ষণ ও হত্যার মামলার মূল আসামি গ্রেফতার

reporter

প্রকাশিত: ০৯:০০:২০অপরাহ্ন , ০৮ নভেম্বর ২০২৪

আপডেট: ০৯:০০:২০অপরাহ্ন , ০৮ নভেম্বর ২০২৪

জামালপুরের মেলান্দহে ঘটনার মূল অভিযুক্ত রাসেল খানকে গ্রেফতার

ছবি: জামালপুরের মেলান্দহে ঘটনার মূল অভিযুক্ত রাসেল খানকে গ্রেফতার

জামালপুরের মেলান্দহে ঘটনার মূল অভিযুক্ত রাসেল খানকে গ্রেফতার, তদন্তে র‍্যাবের নজরদারি ও আরও অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত

জামালপুরের মেলান্দহ উপজেলায় এক সেনা সদস্যের স্ত্রী শাহিদা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনার ২৯ দিন পর মূল অভিযুক্ত রাসেল খানকে গ্রেফতার করেছে র‌্যাব। রাসেল খান মেলান্দহ থানার সুলতান খালি গ্রামের বাসিন্দা বাবুল খানের ছেলে। গ্রেফতারের পর অভিযুক্তকে মেলান্দহ থানায় মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১৪ এর সিপিসি-২ এর সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলান্দহ উপজেলার দুরমুট এলাকায় সেনা সদস্য আব্দুল সালামের স্ত্রী শাহিদা আক্তার একা বসবাস করতেন। গত ১১ সেপ্টেম্বর সকালে স্থানীয়রা শাহিদাকে তার নিজ ঘরে চোখ, হাত-পা বাঁধা অবস্থায় মৃত দেখতে পান। প্রাথমিক তদন্তে ধারণা করা হয় যে, ডাকাতি করতে এসে তাকে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে।

ঘটনার পরদিন নিহতের ভাই মুঞ্জুরুল ইসলাম বাদী হয়ে মেলান্দহ থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি ছায়া তদন্তের অংশ হিসেবে র‍্যাব গভীর নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম চালায়। এরই ধারাবাহিকতায় ২৯ দিনের দীর্ঘ অনুসন্ধানের পর জামালপুর সদর থানার পলাশীগর এলাকা থেকে রাসেল খানকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, মামলার সাথে জড়িত অন্যান্য সন্দেহভাজনদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনাটি জামালপুর জেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

reporter