ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

২৯ বছরের দাম্পত্যের ইতি: বিচ্ছেদের পথে এ আর রহমান ও সায়রা বানু

reporter

প্রকাশিত: ১০:৪২:০৬অপরাহ্ন , ২০ নভেম্বর ২০২৪

আপডেট: ১০:৪২:০৬অপরাহ্ন , ২০ নভেম্বর ২০২৪

এআর রহমান ও তাঁর স্ত্রী সায়রা বানু। ছবি: সংগৃহীত

ছবি: এআর রহমান ও তাঁর স্ত্রী সায়রা বানু। ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত সংগীতশিল্পী ও অস্কারজয়ী তারকা এ আর রহমান এবং তাঁর স্ত্রী সায়রা বানু ২৯ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটানোর সিদ্ধান্ত নিয়েছেন। একটি ভারতীয় সংবাদ মাধ্যমে সায়রার আইনজীবীর পাঠানো বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সায়রা বানু জানিয়েছেন, তাঁদের দীর্ঘ বৈবাহিক জীবনে নানা মানসিক চাপ এবং সম্পর্কের জটিলতার মুখোমুখি হয়েছেন তাঁরা। অনেক ভাবনা-চিন্তা এবং মানসিক দ্বন্দ্বের পরই এই কঠিন সিদ্ধান্তে উপনীত হয়েছেন।

বিবৃতিতে লেখা হয়েছে, "দীর্ঘ দাম্পত্য জীবনের পরে মিসেস সায়রা বানু তাঁর স্বামী এ আর রহমানের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের মধ্যে গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু তিক্ত অভিজ্ঞতা এবং মানসিক দূরত্ব তৈরি হয়েছে। এই সিদ্ধান্ত পারস্পরিক সম্মান বজায় রেখেই নেওয়া হয়েছে।"

সায়রার আইনজীবী আরও উল্লেখ করেছেন যে, এই সিদ্ধান্ত তাঁদের উভয়ের জন্যই অত্যন্ত যন্ত্রণাদায়ক। তাই এমন কঠিন সময় তাঁদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা রক্ষার জন্য জনগণের সহযোগিতা চাওয়া হয়েছে।

এ আর রহমান এবং সায়রা বানুর এই সিদ্ধান্ত তাঁদের দীর্ঘ বৈবাহিক জীবনের একটি অধ্যায়ের সমাপ্তি টানলেও, তাঁরা পারস্পরিক শ্রদ্ধা ও সম্মান বজায় রেখেছেন। তাঁদের এই বিচ্ছেদকে কেন্দ্র করে ভক্তদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

reporter