ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

১৬ বছর পর প্রবাস জীবন শেষে ঢাকা ফিরছেন সংগীত জগতের ‘ব্লাক ডায়মন্ড’ বেবী নাজনীন

reporter

প্রকাশিত: ০৯:০৬:০৮অপরাহ্ন , ০৮ নভেম্বর ২০২৪

আপডেট: ০৯:০৬:০৮অপরাহ্ন , ০৮ নভেম্বর ২০২৪

বেবী নাজনীন - সংগৃহীত

ছবি: বেবী নাজনীন - সংগৃহীত

সাংস্কৃতিক বাঁধা ও রাজনৈতিক চ্যালেঞ্জের পরও আন্তর্জাতিক মঞ্চে প্রবাসী বাংলাদেশীদের হৃদয়ে সমাদৃত এই সংগীতশিল্পী

দীর্ঘ ১৬ বছর পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাস জীবন শেষে ঢাকায় ফিরছেন সংগীতশিল্পী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন। আগামী রোববার, ১০ নভেম্বর সকাল ১০টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণের কথা রয়েছে।

বিগত ১৬ বছরের আওয়ামী শাসনামলে বেবী নাজনীন তার পেশাগত জীবনে একাধিকবার বাধাগ্রস্ত হন বলে অভিযোগ উঠে। বাংলাদেশ বেতার, টেলিভিশন, এমনকি মঞ্চে তিনি কার্যত অগ্রসর হতে পারেননি। এসব চ্যালেঞ্জের মুখে পড়েই তাকে দেশ ছেড়ে প্রবাসে পাড়ি দিতে হয়। তবুও আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশি সংস্কৃতির প্রতিনিধিত্ব করতে তিনি সচেষ্ট ছিলেন। আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের নানা মঞ্চে তার কণ্ঠের জাদুতে প্রবাসী বাংলাদেশিরা মুগ্ধ হয়েছেন।

চার দশকের বেশি সময় ধরে সংগীতের জগতে থাকা বেবী নাজনীনের ক্যারিয়ার অর্ধশতাধিক একক অডিও অ্যালবামের পাশাপাশি অসংখ্য দ্বৈত অ্যালবামেও সমৃদ্ধ। তার গানের তালিকায় রয়েছে ‘মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে,’ ‘আমার একটা মানুষ আছে,’ ‘ওই রংধনু থেকে,’ ‘আজ পাশা খেলব রে শাম,’ ‘প্রিয়তমা’ ও ‘ও বন্ধু তুমি কই কই রে...’ সহ বাংলা গানের অনেক প্রিয় সুর।

বিশেষ শ্রেণীর তালিকাভুক্ত এই শিল্পী বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে জনপ্রিয়তা অর্জন করেন। দেশের সংগীত অঙ্গনে সীমাবদ্ধতার কারণে তার কাজে বাধা এলেও প্রবাসে গিয়ে বিভিন্ন দেশে অনুষ্ঠান করে বাংলাদেশি সংস্কৃতিকে তুলে ধরেছেন। ভারতের বিখ্যাত শিল্পী আশা ভোঁসলে, বাপ্পি লাহিড়ী, কুমার শানু এবং কবিতা কৃষ্ণমূর্তির সাথেও একাধিক অডিও অ্যালবাম করেছেন, যা দুই বাংলায় প্রশংসিত হয়।

দীর্ঘ প্রবাস জীবনের পর এবার তিনি নিজ দেশে ফিরছেন। বাংলাদেশে তার ভক্তরা এই সংগীতশিল্পীর ফেরার অপেক্ষায় দিন গুনছে।


reporter