ঢাকা,  মঙ্গলবার
৩ ফেব্রুয়ারী ২০২৬ , ০৮:৪০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবেনা: মামুনুল হক * প্রার্থীদের তথ্য গোপনের কারণে বিএনপি বিপর্যস্ত * আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের নির্বাচন করতে কোনো বাধা নেই * যৌন অপরাধী এপস্টেইনের নথি প্রকাশে বিশ্বজুড়ে তোলপাড় * ভালোবাসায় সিক্ত আমিনুল হক, দ্বাদশ দিনে জনস্রোতে ধানের শীষের প্রচারণা * বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন * ২২ বছর পর খুলনা সফর, যাবেন যশোরও * ধানের শীষের সমর্থনে ঢাকা–১৬ আসনে ছাত্রদলের মাঠপর্যায়ের গণসংযোগ * ধানের শীষের পক্ষে পাবনা–৩ আসনে গণসংযোগে ছাত্রদল পশ্চিমের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান (বাপ্পি) * মিরপুর–পল্লবীতে গ্যাস সিন্ডিকেট ভেঙে ঘরে ঘরে সংযোগ নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের।

‘১০ বছরের মিথ্যা সাজার পরও দেশ ছাড়েননি খালেদা জিয়া’

reporter

প্রকাশিত: ১০:১৯:৪০অপরাহ্ন , ৩০ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১০:১৯:৪০অপরাহ্ন , ৩০ ডিসেম্বর ২০২৪

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন

ছবি: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন অভিযোগ করেছেন যে, শেখ হাসিনা সরকার আদালতকে ব্যবহার করে বেগম খালেদা জিয়াকে ১০ বছরের মিথ্যা সাজা দিয়েছিল। তিনি বলেন, সেই সাজা ভোগ করেও বেগম জিয়া দেশ ছাড়েননি, কারণ তিনি দেশকে ভালোবাসেন। এদিকে, শেখ হাসিনা ছাত্র-জনতার আন্দোলনের মুখে তার দলের নেতাকর্মীদের বিপদে ফেলে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়েছিলেন।

সোমবার বিকেল ৩টায় মহিপুর থানা বিএনপির উদ্যোগে মহিপুর কো-অপ্ট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এবিএম মোশাররফ হোসেন আরও বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনা এবং তার পরিবার ৬০ হাজার কোটি টাকা লুট করেছেন। পাশাপাশি রেন্টাল ও কুইক রেন্টালের নামে গত ১৫ বছরে কয়েক লাখ কোটি টাকা আত্মসাৎ করেছেন। মেগা প্রকল্প বাস্তবায়নের নামে বিদেশ থেকে নেওয়া ঋণ ২০২৫ সালের অক্টোবর থেকে পরিশোধ শুরু হবে, যার বোঝা বহন করতে হবে দেশের ১৮ কোটি মানুষকে।

তিনি বলেন, বাংলাদেশে যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে, ততবারই বিএনপি জয়লাভ করেছে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বাধীন অবৈধ সরকার ২০১৪ সালের প্রহসনের নির্বাচনে বিনা ভোটে এবং ২০১৮ সালের নির্বাচনে দিনের ভোট রাতে সম্পন্ন করেছে। এবারের ২০২৪ সালের নির্বাচন আমলাদের সহযোগিতায় পরিচালিত হয়েছে, যা জনসাধারণের কাছে গ্রহণযোগ্য নয়।

মোশাররফ হোসেন আরও বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ভারত বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তারা বলছে, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন চলছে। অথচ আজকের এই সমাবেশে অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ বিএনপিতে যোগ দিয়েছেন, যা বিএনপির সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ।

গণসংবর্ধনা অনুষ্ঠানে মহিপুর থানা বিএনপির সভাপতি মো. জলিল হাওলাদারের সভাপতিত্বে এবং মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আজিজ মুসুল্লি, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী, এবং মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. ফজলু গাজী।

গণসংবর্ধনা ঘিরে মহিপুর এলাকায় দিনভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

reporter