ঢাকা,  শনিবার
১৪ মার্চ ২০২৬ , ০৬:৩৮ মিনিট

Donik Barta

শিরোনাম:

* ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা * শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী * ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে থাকছে যেসব কার্যসূচি * স্পিকার-ডেপুটি স্পিকার : অভিজ্ঞরা পাবেন অগ্রাধিকার * জনগণকে দেওয়া সরকারের প্রতিশ্রুতি বিন্দুমাত্র পরিবর্তন হবে না : প্রধানমন্ত্রী তারেক রহমান

কুলাউড়ায় পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু নিহত

reporter

প্রকাশিত: ০১:৫১:১৮অপরাহ্ন , ২৪ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০১:৫১:১৮অপরাহ্ন , ২৪ ডিসেম্বর ২০২৫

প্রতীকী ছবি

ছবি: প্রতীকী ছবি

দুই দিন আগে পুরোনো একটি মোটরসাইকেল কেনেন রিয়াদ আহমদ (২২)। ওই মোটরসাইকেলে বন্ধু জাবেদ আহমদকে (২০) নিয়ে আজ বুধবার সকালে বেড়াতে বের হয়েছিলেন তিনি। পথে ঘন কুয়াশার মধ্যে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হন।

আজ বুধবার সকাল সাতটার দিকে মৌলভীবাজার–বড়লেখা আঞ্চলিক সড়কের কুলাউড়া উপজেলার আছুরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াদ আহমদ জুড়ী উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা। তিনি ফল ব্যবসায়ী নুরু মিয়ার ছেলে। অপর নিহত জাবেদ আহমদ একই উপজেলার জাঙ্গিরাই এলাকার মৃত দিলু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রিয়াদ উপজেলা সদরের শিশুপার্ক চত্বরে তাঁর বাবার ফলের দোকান চালাতেন। জাবেদ ও তাঁর ভাইয়েরা সম্প্রতি উপজেলার কামিনীগঞ্জ বাজারে একটি কাপড়ের দোকান চালু করেন। দুই দিন আগে রিয়াদ ৭০ হাজার টাকায় একটি পুরোনো মোটরসাইকেল কেনেন।

আজ সকালে জাবেদকে সঙ্গে নিয়ে ওই মোটরসাইকেলে করে রিয়াদ কুলাউড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় এলাকায় ঘন কুয়াশা ছিল। আছুরিঘাট এলাকায় বিপরীত দিক থেকে আসা ফলবোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রিয়াদ ও জাবেদ মারা যান।

খবর পেয়ে কুলাউড়া থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে।

সন্তানের মৃত্যুর খবর পেয়ে নুরু মিয়াসহ পরিবারের সদস্যরা সকালে কুলাউড়া থানায় ছুটে যান। বিলাপ করতে করতে নুরু মিয়া বলেন,
“সকালে দোকান খোলার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল ছেলে। বেড়াতে গেছে জানতাম না। মোটরসাইকেল আমার ছেলের জীবনটা নিল।”

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মুহিত মিয়া বেলা ১১টার দিকে বলেন, ঘন কুয়াশার কারণে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

reporter