ঢাকা,  শনিবার
১৪ মার্চ ২০২৬ , ০৬:৩৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা * শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী * ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে থাকছে যেসব কার্যসূচি * স্পিকার-ডেপুটি স্পিকার : অভিজ্ঞরা পাবেন অগ্রাধিকার * জনগণকে দেওয়া সরকারের প্রতিশ্রুতি বিন্দুমাত্র পরিবর্তন হবে না : প্রধানমন্ত্রী তারেক রহমান

হাসিনার দোসররা প্রশাসন–পুলিশ–সরকারি দপ্তরে থেকে ষড়যন্ত্র করছে: রিজভী

reporter

প্রকাশিত: ১২:১৭:২৮অপরাহ্ন , ২২ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১২:১৭:২৮অপরাহ্ন , ২২ ডিসেম্বর ২০২৫

লক্ষ্মীপুরে আগুনে পুড়ে নিহত শিশুর পরিবারের খোঁজখবর নেওয়া এবং ঘর পরিদর্শন শেষে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল রাতে

ছবি: লক্ষ্মীপুরে আগুনে পুড়ে নিহত শিশুর পরিবারের খোঁজখবর নেওয়া এবং ঘর পরিদর্শন শেষে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল রাতে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, শেখ হাসিনা দেশ ছেড়ে গেলেও তাঁর দোসররা এখনো প্রশাসন, পুলিশ ও সরকারি দপ্তরে সক্রিয় রয়েছে এবং দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিত ষড়যন্ত্রে লিপ্ত।

রোববার রাতে লক্ষ্মীপুরে আগুনে পুড়ে নিহত এক শিশুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, এসব গোষ্ঠীর মূল লক্ষ্য হচ্ছে আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করা এবং বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে উপস্থাপন করা।

রিজভীর দাবি, সাম্প্রতিক সময়ে ঢাকায় রাজনৈতিক হত্যাকাণ্ড, চট্টগ্রামে বিএনপি প্রার্থীর ওপর হামলা এবং লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ—সবই একই ষড়যন্ত্রের অংশ। তিনি বলেন, বিদেশে আশ্রয়ে থেকেও শেখ হাসিনা ও তাঁর অনুসারীরা বিভিন্ন মাধ্যমে দেশবিরোধী অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, অতীতে রাষ্ট্রীয় সম্পদ লুটপাটে জড়িত এসব গোষ্ঠী এখন ক্ষমতা হারিয়ে প্রতিশোধপরায়ণ হয়ে উঠেছে এবং দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে মরিয়া।

এর আগে রুহুল কবির রিজভী লক্ষ্মীপুর সদর হাসপাতালে দগ্ধ বিএনপি নেতা বেলাল হোসেনকে দেখতে যান এবং তাঁর চিকিৎসার জন্য দলের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।

reporter