ঢাকা,  সোমবার
৩০ মার্চ ২০২৬ , ০৭:৪০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

দেশবাসীর দোয়া চেয়েছে সেনাবাহিনী

reporter

প্রকাশিত: ০৩:০২:২০পূর্বাহ্ন, ১২ মার্চ ২০২৫

আপডেট: ০৩:০২:২০পূর্বাহ্ন, ১২ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

মাগুরায় নির্যাতনের শিকার শিশুটির অবস্থা আশঙ্কাজনক। তার হার্টবিট চারবার বন্ধ হয়ে গেছে এবং CPR প্রদানের মাধ্যমে স্থিতিশীল করা হয়েছে। রক্তে লবণের ভারসাম্যহীনতার কারণে শিশুটির ডায়ালাইসিস করা হচ্ছে।

বুধবার (১২ মার্চ) রাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, শিশুটি বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকার শিশু বিভাগের পিআইসিইউতে (Pediatric Intensive Care Unit) চিকিৎসাধীন। প্রতিদিন স্ট্যান্ডার্ড আইসিইউ প্রটোকল অনুযায়ী তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে এবং সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে।

শিশুটি আজ চারবার কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়েছে এবং CPR প্রদানের মাধ্যমে তাকে স্থিতিশীল করা হয়েছে। তার রক্তে লবণের ভারসাম্যহীনতার কারণে ডায়ালাইসিস চলছে। অন্যান্য জটিলতার পাশাপাশি তার রক্তচাপ ৬০/৪০, যা আরও নিম্নমুখী।

সিএমএইচের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত উচ্চপর্যায়ের চিকিৎসা পর্ষদ আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে শিশুটির জীবন রক্ষার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রসঙ্গত, গত ৮ মার্চ সন্ধ্যা ৬টায় শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

শিশুটির দ্রুত সুস্থতার জন্য বাংলাদেশ সেনাবাহিনী দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।

reporter