ঢাকা,  শনিবার
১৪ মার্চ ২০২৬ , ০৬:৫৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা * শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী * ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে থাকছে যেসব কার্যসূচি * স্পিকার-ডেপুটি স্পিকার : অভিজ্ঞরা পাবেন অগ্রাধিকার * জনগণকে দেওয়া সরকারের প্রতিশ্রুতি বিন্দুমাত্র পরিবর্তন হবে না : প্রধানমন্ত্রী তারেক রহমান

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ ছুটি

reporter

প্রকাশিত: ০১:২৬:১৯অপরাহ্ন , ৩০ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০১:২৬:১৯অপরাহ্ন , ৩০ ডিসেম্বর ২০২৫

তিন দিনের রাষ্ট্রীয় শোক

ছবি: তিন দিনের রাষ্ট্রীয় শোক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) এ শোক পালন করা হবে। একই সঙ্গে বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে শোক পালন করা হবে।

ভোরে ইন্তেকাল

মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। পরে সকাল সোয়া ৯টার দিকে এক সংবাদ সম্মেলনে তাঁর মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

শেষ মুহূর্তে পরিবার ও স্বজনদের উপস্থিতি

মৃত্যুর সময় তাঁর শয্যাপাশে ছিলেন জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় পরিবারের অন্যান্য সদস্য ও নিকট আত্মীয়রাও হাসপাতালে উপস্থিত ছিলেন। দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং চিকিৎসকদের মেডিকেল বোর্ডও সেখানে ছিলেন।

দীর্ঘদিনের অসুস্থতা

বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। পাশাপাশি কিডনি, ফুসফুস, হৃদযন্ত্র ও চোখের দীর্ঘস্থায়ী সমস্যাও ছিল তাঁর।

জাতীয় শোক

তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

reporter