ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

যুক্তরাষ্ট্রের বাজেট সংকোচন: বাংলাদেশের ২৯ মিলিয়ন ডলারের অর্থায়ন বাতিল

reporter

প্রকাশিত: ০৩:২০:০৪অপরাহ্ন , ১৬ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৩:২০:০৪অপরাহ্ন , ১৬ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

রোববার (১৬ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি (ডিওজিই) এ সিদ্ধান্ত নিয়েছে। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের নেতৃত্বে থাকা এই দপ্তর বাজেট কমানোর অংশ হিসেবে একাধিক দেশের জন্য অর্থায়ন বাতিলের ঘোষণা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের বাজেট সংকোচনের এই সিদ্ধান্তে ভারতও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির জন্য নির্ধারিত ২১ মিলিয়ন ডলারের একটি কর্মসূচিও বাতিল করা হয়েছে। ডিওজিই জানিয়েছে, ভারতে ভোটারদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে পরিকল্পিত ২১ মিলিয়ন ডলারের একটি প্রকল্প এবং বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপকে শক্তিশালী করার লক্ষ্যে নির্ধারিত ২৯ মিলিয়ন ডলারের কর্মসূচি বাতিল করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে বাজেট কমিয়ে আনার জন্য নানা পদক্ষেপ নিচ্ছে। এরই অংশ হিসেবে ভারত, বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের জন্য বরাদ্দকৃত অর্থায়ন বাতিল করা হয়েছে।

ডিওজিই আরও জানিয়েছে, বাংলাদেশ ও ভারতের পাশাপাশি মোজাম্বিকের জন্য ১০ মিলিয়ন ডলার, কম্বোডিয়ার জন্য ২.৩ মিলিয়ন ডলার, সার্বিয়ার জন্য ১৪ মিলিয়ন ডলার, মলদোভার জন্য ২২ মিলিয়ন ডলার, নেপালে দুটি উদ্যোগে মোট ৩৯ মিলিয়ন ডলার এবং মালিতে ১৪ মিলিয়ন ডলারের প্রকল্প বাতিল করা হয়েছে।

গত ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। প্রথম দিনেই তিনি শতাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যা বিভিন্ন নীতির ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনে।

২৫ জানুয়ারি বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের নতুন নীতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে সব ধরনের সহায়তা কার্যক্রম স্থগিত করেছে এবং নতুন সাহায্য অনুমোদনও বন্ধ রেখেছে।

ফাঁস হওয়া নথির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আগামী ৯০ দিনের জন্য যুক্তরাষ্ট্রের সব বৈদেশিক সহায়তা কর্মসূচি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এছাড়া, যেসব সহযোগিতা স্থগিত করা হয়েছে, সেগুলো বর্তমান মার্কিন প্রশাসনের পররাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

reporter