ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

ভয়েস অব আমেরিকার জরিপ: এক বছরের মধ্যে নির্বাচন চান ৬১.১% মানুষ, সংস্কার শেষে নির্বাচন চান ৬৫.৯%

reporter

প্রকাশিত: ০১:১৪:৫৭অপরাহ্ন , ২৩ নভেম্বর ২০২৪

আপডেট: ০১:১৪:৫৭অপরাহ্ন , ২৩ নভেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ভয়েস অব আমেরিকা বাংলাদেশে অক্টোবর মাসের ১৩ থেকে ২৭ তারিখ পর্যন্ত একটি জরিপ পরিচালনা করেছে, যাতে দেখা গেছে, দেশের ৬১.১ শতাংশ মানুষ মনে করেন আগামী জাতীয় নির্বাচন এক বছরের মধ্যে হওয়া উচিত। তবে বেশিরভাগ মানুষ, অর্থাৎ ৬৫.৯ শতাংশ বলেছেন, অন্তর্বর্তী সরকার যা সংস্কার করবে, তা শেষ হওয়ার পরেই নির্বাচন আয়োজন করা উচিত।

জরিপে আরও দেখা যায়, ৩১.৯ শতাংশ মানুষ শুধুমাত্র নির্বাচনের জন্য জরুরি সংস্কারগুলো শেষ করে নির্বাচন আয়োজনের পক্ষে।

এছাড়া, ১৮.৭ শতাংশ অংশগ্রহণকারী চান দুই থেকে তিন বছরের মধ্যে নির্বাচন এবং ৮.৬ শতাংশ ১৮ মাসের মধ্যে নির্বাচন চান। তবে, সবচেয়ে কম ৫.৮ শতাংশ জনগণ মনে করেন, পরবর্তী জাতীয় নির্বাচন চার বছর বা তার বেশি সময় পরে হওয়া উচিত।

ভয়েস অব আমেরিকা জানিয়েছে, জরিপটি দেশের আটটি বিভাগে, ১৮ বছর বা তার বেশি বয়সী এক হাজার মানুষের মধ্যে করা হয়। শহরের বাসিন্দাদের মধ্যে ৬০.৪ শতাংশ এবং গ্রামীণ জনগণের মধ্যে ৬১.৪ শতাংশ মনে করেন, এক বছরের মধ্যে পরবর্তী নির্বাচন হওয়া উচিত।

এছাড়া, ১৮ থেকে ৩৪ বছর বয়সী তরুণদের মধ্যে ৬২.৪ শতাংশ এবং ৩৫ বছর বা তার বেশি বয়সী জনগণের মধ্যে ৫৯.৮ শতাংশ এক বছরের মধ্যে জাতীয় নির্বাচন চান।

reporter