ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

ভূমিকম্পে কাঁপল ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চল

reporter

প্রকাশিত: ১২:৪৫:২৪অপরাহ্ন , ০৩ জানুয়ারী ২০২৫

আপডেট: ১২:৪৫:২৪অপরাহ্ন , ০৩ জানুয়ারী ২০২৫

ফাইল ছবি

ছবি: ফাইল ছবি

আজ শুক্রবার সকাল ১০টা ৩২ মিনিটে ঢাকা এবং দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মিয়ানমারে, যা ভারতের দক্ষিণপূর্বাঞ্চলীয় রাজ্যের নাগাল্যান্ডের ফেখ শহর থেকে ১২৮ কিলোমিটার দূরে অবস্থিত। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে রাজধানী ঢাকার দূরত্ব প্রায় ৫৩১ কিলোমিটার। এর ফলে রাজধানী ঢাকাসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট এবং এর আশপাশের কিছু এলাকায় কম্পন অনুভূত হয়।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানিয়েছেন, ভূমিকম্পটি সিলেট অঞ্চলেও অনুভূত হয়েছে। উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে তিনি জানান।

ভূমিকম্প অনুভূত হওয়ার পর সিলেট ও ঢাকার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে বাড়ির ভেতর থেকে বাইরে বেরিয়ে আসেন। তবে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং জনমনে আতঙ্ক কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট দপ্তর থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। দেশবাসীর কাছে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পাশাপাশি ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

reporter