ঢাকা,  মঙ্গলবার
৩ ফেব্রুয়ারী ২০২৬ , ০৮:৪৮ মিনিট

Donik Barta

শিরোনাম:

* দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবেনা: মামুনুল হক * প্রার্থীদের তথ্য গোপনের কারণে বিএনপি বিপর্যস্ত * আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের নির্বাচন করতে কোনো বাধা নেই * যৌন অপরাধী এপস্টেইনের নথি প্রকাশে বিশ্বজুড়ে তোলপাড় * ভালোবাসায় সিক্ত আমিনুল হক, দ্বাদশ দিনে জনস্রোতে ধানের শীষের প্রচারণা * বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন * ২২ বছর পর খুলনা সফর, যাবেন যশোরও * ধানের শীষের সমর্থনে ঢাকা–১৬ আসনে ছাত্রদলের মাঠপর্যায়ের গণসংযোগ * ধানের শীষের পক্ষে পাবনা–৩ আসনে গণসংযোগে ছাত্রদল পশ্চিমের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান (বাপ্পি) * মিরপুর–পল্লবীতে গ্যাস সিন্ডিকেট ভেঙে ঘরে ঘরে সংযোগ নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের।

ভারতীয় ভিসা প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য

reporter

প্রকাশিত: ০৮:৪০:২৭অপরাহ্ন , ১৪ নভেম্বর ২০২৪

আপডেট: ০৮:৪০:২৭অপরাহ্ন , ১৪ নভেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান জানিয়েছেন, বর্তমানে ভারত থেকে ভিসা না পাওয়ার কারণে তৃতীয় দেশের নাগরিকরা ভিসার জন্য দিল্লির পরিবর্তে ভিয়েতনাম ও পাকিস্তান থেকে আবেদন করতে পারবেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য দেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে বক্তব্য-বিবৃতি দিচ্ছেন এমন প্রশ্নের উত্তরে তৌফিক হাসান বলেন, শেখ হাসিনার বক্তব্য দেওয়ার বিষয়টি অন্তর্বর্তী সরকার পছন্দ করছে না এবং এ নিয়ে ভারতের প্রতি অসন্তোষ জানানো হয়েছে। শেখ হাসিনার বক্তৃতা বা বিবৃতি যেন ভারতে বসে দেওয়া না হয়, সে বিষয়ে ভারতের কাছে অনুরোধ করা হয়েছে। তবে এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তিনি আরও জানান, সাম্প্রতিক ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর কতজন সাবেক আওয়ামী লীগ মন্ত্রী ও এমপি ভারতে অবস্থান করছেন সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই।

ভারতে তৃতীয় দেশের ভিসাপ্রার্থীদের জন্য দিল্লির পরিবর্তে ভিয়েতনাম এবং পাকিস্তান থেকে ভিসা গ্রহণের ব্যবস্থা রয়েছে।

২১ অক্টোবর ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সাংবাদিকদের জানান, বাংলাদেশি পর্যটকদের জন্য ভারতীয় ভিসা দ্রুত চালু হচ্ছে না। জরুরি প্রয়োজনে কেবল ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে ভিসা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, বর্তমানে ভারতীয় হাইকমিশনে লোকবলের সংকট থাকায় শুধু জরুরি প্রয়োজনে মেডিক্যাল ভিসা এবং তৃতীয় দেশের ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। স্বাভাবিক পরিস্থিতি ফিরলে ট্যুরিস্ট ভিসা চালু হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান জানান, ভারত ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের সঙ্গে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছে।

সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, ভারতীয় ভিসা কার্যক্রম, ভারতীয় ঋণ চুক্তির আওতায় প্রকল্পে কর্মরত ভারতীয়দের বাংলাদেশে ফেরার ব্যবস্থা, নবায়নকৃত ট্রাভেল অ্যারেঞ্জমেন্টের পুনঃনবায়ন, বাংলাদেশে আটক জেলেদের কনস্যুলার সুবিধা প্রদান এবং দু'দেশের মধ্যে নিয়মিত বৈঠকের বিষয়ে আলোচনা হয়েছে।

reporter