ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

ভারতে আটক থাকা ৯০ বাংলাদেশী জেলে ও নাবিক মুক্তি পেলেন

reporter

প্রকাশিত: ১০:৫০:৫৪অপরাহ্ন , ০৫ জানুয়ারী ২০২৫

আপডেট: ১০:৫০:৫৪অপরাহ্ন , ০৫ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ভারতে আটক থাকা ৯০ জন বাংলাদেশী জেলে এবং নাবিক মুক্তি পেয়েছেন। বাংলাদেশ কোস্ট গার্ড ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে তাদের গ্রহণ করেছে এবং ৯৫ জন ভারতীয় জেলে এবং নাবিককে ভারতীয় কোস্ট গার্ডের নিকট হস্তান্তর করেছে।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়, যা দুই দেশের মধ্যে দীর্ঘ সময়ের একটি পারস্পরিক স্বীকৃত প্রক্রিয়ার অংশ।

বাংলাদেশ কোস্ট গার্ড জানায়, তারা ভারতীয় কোস্ট গার্ড থেকে ৯০ জন বাংলাদেশী জেলে এবং নাবিককে গ্রহণ করেছে। একই সময়ে ৯৫ জন ভারতীয় জেলে এবং নাবিককে ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।

এছাড়া, দুই দেশের আটককৃত নৌযানগুলোর হস্তান্তরও সম্পন্ন হয়েছে। বাংলাদেশের ‘এফভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা-৫’ নামের দুটি ফিশিং ভেসেল ফেরত আনা হয়েছে। অন্যদিকে, ভারতের ছয়টি ফিশিং বোট ফিরিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে আটককৃত বাংলাদেশী জেলে ও নৌকর্মীরা তাদের ফিশিং ভেসেলসহ চট্টগ্রামের পথে রওনা হয়েছেন এবং আগামীকাল (৬ জানুয়ারি) চট্টগ্রামে পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে।

এই জেলে ও নাবিকদের পরিবারের সদস্যরা চট্টগ্রামে তাদের গ্রহণ করবেন, এবং এর মাধ্যমে প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হবে।

reporter