ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

"তরুণদের মধ্যে বেকারত্ব নিয়ে উদ্বেগ বাড়ছে: ৫৫ শতাংশ বিদেশে যাওয়ার ইচ্ছাপ্রকাশ"

reporter

প্রকাশিত: ০৫:২৬:২০অপরাহ্ন , ০৭ নভেম্বর ২০২৪

আপডেট: ০৫:২৬:২০অপরাহ্ন , ০৭ নভেম্বর ২০২৪

বেকারত্ব নিয়ে উদ্বেগ

ছবি: বেকারত্ব নিয়ে উদ্বেগ

ব্রিটিশ কাউন্সিলের গবেষণা প্রতিবেদনে দুর্নীতি ও স্বজনপ্রীতিকে বেকারত্বের মূল কারণ হিসেবে চিহ্নিত, ৪৪ শতাংশ তরুণ ব্যবসা শুরু করতে চান

ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে প্রকাশিত ‘নেক্সট জেনারেশন বাংলাদেশ ২০২৪’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে দেশের তরুণদের মধ্যে ক্রমবর্ধমান বেকারত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ পেয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ৪২ শতাংশ তরুণ বেকারত্বের কারণ হিসেবে দুর্নীতি, স্বজনপ্রীতি, নিয়োগে বৈষম্য এবং কাজ ও পারিবারিক জীবনে ভারসাম্যের অভাবকে দায়ী করছেন।

গবেষণায় অংশ নেওয়া ৩,০৮১ জন তরুণের মধ্যে ৫৫ শতাংশই বিদেশে কাজের সুযোগের জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া, ৪৪ শতাংশ তরুণ উদ্যোক্তা হয়ে নিজস্ব ব্যবসা শুরু করতে চান।

ব্রিটিশ কাউন্সিলের অনুষ্ঠানে উপস্থিত অন্তর্বর্তী সরকারের মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ তরুণদের সঠিক পথে পরিচালনার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন। তিনি বলেন, “সরকারের অন্যতম প্রধান কাজ হবে মানবাধিকার রক্ষা, বৈষম্যহীন আইন প্রণয়ন এবং জনস্বার্থকে কেন্দ্রে রেখে নীতি কার্যকর করা।”

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকও এক অভিভাষণে অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন।

এই গবেষণা তরুণদের বর্তমান মনোভাব ও আকাঙ্ক্ষার স্পষ্ট প্রতিফলন, যা দেশের ভবিষ্যৎ কর্মক্ষেত্র ও সামাজিক উন্নয়নের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ নির্দেশনা হিসেবে কাজ করতে পারে।

reporter