ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

ট্রাম্পের নতুন পরিকল্পনায় জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগ সংকুচিত করার উদ্যোগ

reporter

প্রকাশিত: ০৫:৫১:২৩অপরাহ্ন , ০৮ নভেম্বর ২০২৪

আপডেট: ০৫:৫১:২৩অপরাহ্ন , ০৮ নভেম্বর ২০২৪

নিউইয়র্কে ভারতীয়দের এক সমাবেশে ভাষণ দিচ্ছেন মোদি। ছবি: এএফপি

ছবি: নিউইয়র্কে ভারতীয়দের এক সমাবেশে ভাষণ দিচ্ছেন মোদি। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারীদের নাগরিকত্ব রোধে নির্বাহী আদেশের প্রস্তুতি, ভারতীয় অভিবাসীদের ওপর সম্ভাব্য প্রভাব

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর রানিং মেট জেডি ভ্যান্স তাঁদের যৌথ ওয়েবসাইটে প্রকাশিত একটি পরিকল্পনায় জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিলের উদ্যোগ নিয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই এই নির্বাহী আদেশ জারি হতে পারে। পরিকল্পনায় বলা হয়েছে, অবৈধ অভিবাসীদের সন্তানদের পাশাপাশি গ্রিন কার্ডের অপেক্ষমাণ অভিবাসীরাও নাগরিকত্বের এই সুবিধা হারাবেন।

এই পদক্ষেপ বিশেষ করে ভারতীয় অভিবাসীদের জন্য বড় ধাক্কা হয়ে দেখা দেবে। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে প্রায় ৪৮ লাখ ভারতীয় আমেরিকান রয়েছেন, যাঁদের মধ্যে অনেকেই নতুন আইনের আওতায় নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে থাকবেন।

reporter