ঢাকা,  মঙ্গলবার
৩ ফেব্রুয়ারী ২০২৬ , ০৮:৪২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবেনা: মামুনুল হক * প্রার্থীদের তথ্য গোপনের কারণে বিএনপি বিপর্যস্ত * আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের নির্বাচন করতে কোনো বাধা নেই * যৌন অপরাধী এপস্টেইনের নথি প্রকাশে বিশ্বজুড়ে তোলপাড় * ভালোবাসায় সিক্ত আমিনুল হক, দ্বাদশ দিনে জনস্রোতে ধানের শীষের প্রচারণা * বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন * ২২ বছর পর খুলনা সফর, যাবেন যশোরও * ধানের শীষের সমর্থনে ঢাকা–১৬ আসনে ছাত্রদলের মাঠপর্যায়ের গণসংযোগ * ধানের শীষের পক্ষে পাবনা–৩ আসনে গণসংযোগে ছাত্রদল পশ্চিমের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান (বাপ্পি) * মিরপুর–পল্লবীতে গ্যাস সিন্ডিকেট ভেঙে ঘরে ঘরে সংযোগ নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের।

ট্রাম্পের মন্ত্রিসভায় জায়গা পেলেন ইলন মাস্ক ও বিবেক রামাস্বামী

reporter

প্রকাশিত: ১২:০৮:২৫অপরাহ্ন , ১৩ নভেম্বর ২০২৪

আপডেট: ১২:০৮:২৫অপরাহ্ন , ১৩ নভেম্বর ২০২৪

ছবি: এলন মাস্ক, ডোনাল্ড ট্রাম্প ও বিবেক রামাস্বামী।

ছবি: ছবি: এলন মাস্ক, ডোনাল্ড ট্রাম্প ও বিবেক রামাস্বামী।

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর মন্ত্রিসভায় প্রযুক্তি ব্যবসায়ী ইলন মাস্ক ও প্রযুক্তি উদ্যোক্তা বিবেক রামাস্বামীকে যুক্ত করেছেন। নতুন গঠিত মন্ত্রণালয় ‘সরকারি দক্ষতা বিভাগ’ বা ‘ডিপার্টমেন্ট অব গভমেন্ট ইফিশিয়েন্সি’-এর দায়িত্বে থাকবেন এই দুইজন। ক্ষমতা গ্রহণের পর তাঁরা একসঙ্গে এই বিভাগের নেতৃত্ব দেবেন।

গতকাল মঙ্গলবার ট্রাম্প এই ঘোষণা দেন। সিএনএন ও রয়টার্স জানায়, এবারের নির্বাচনে ট্রাম্পের অন্যতম বড় দুই সমর্থক হিসেবে পরিচিত মাস্ক ও রামাস্বামীকে তাঁর মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে।

ট্রাম্পের বিবৃতিতে বলা হয়, ‘ইলন মাস্ক ও বিবেক রামাস্বামী আমার প্রশাসনের জন্য সরকারি আমলাতন্ত্রের উন্নয়ন ও পুনর্গঠনে ভূমিকা রাখবেন। তারা অতিরিক্ত বিধিবিধান হ্রাস, অযথা ব্যয় কমানো এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর পুনর্গঠনের পথ প্রসারিত করবেন।’

এই নতুন মন্ত্রণালয়ে মাস্কের সঙ্গে কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন রামাস্বামী। ট্রাম্প জানান, ২০২৬ সালের ৪ জুলাই, আমেরিকার স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে, এই প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য রাখা হয়েছে।

তবে নতুন ‘ডিপার্টমেন্ট অব গভমেন্ট ইফিশিয়েন্সি’-এর কাজের বিস্তারিত সম্পর্কে কোনো তথ্য দেননি ট্রাম্প, যার ফলে বিষয়টি নিয়ে জনমনে কৌতূহল রয়ে গেছে।

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও টেসলা এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর মালিক ইলন মাস্ক ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। ট্রাম্পের নির্বাচনী প্রচারেও তিনি উল্লেখযোগ্য অনুদান দিয়েছিলেন। অন্যদিকে, ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামী যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের উদ্যোক্তা, অধিকারকর্মী ও বিনিয়োগকারী হিসেবে খ্যাত। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে প্রার্থী হতে চেয়েছিলেন রামাস্বামী, তবে প্রাথমিক বাছাইয়ে হেরে যাওয়ার পর তিনি ট্রাম্পকে সমর্থন দেন এবং ট্রাম্পের পছন্দের তালিকায় জায়গা করে নেন।

reporter