ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

শতাধিক সুপারিশ নিয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদন আজ

reporter

প্রকাশিত: ০৩:২৫:২৩অপরাহ্ন , ০৪ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৩:২৫:২৩অপরাহ্ন , ০৪ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ঢাকা, ৪ ফেব্রুয়ারি: জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন আজই চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। আগামীকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় প্রধান উপদেষ্টার কাছে কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হবে বলে তিনি জানান।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমাদের রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল গত মাসে, কিন্তু বিভিন্ন কাজের কারণে তা সম্ভব হয়নি। আমরা মাঠ পর্যায়ে গিয়ে জনগণের মতামত নিয়েছি, বিভিন্ন জেলা ও উপজেলা পরিদর্শন করেছি এবং অনলাইনে মতামত সংগ্রহ করেছি। এসব তথ্যের ভিত্তিতে আজ আমরা প্রতিবেদনটি চূড়ান্ত করে স্বাক্ষর করব। কালকে প্রধান উপদেষ্টার কাছে তা হস্তান্তর করা হবে।”

আব্দুল মুয়ীদ চৌধুরী আরও জানান, প্রতিবেদনে শতাধিক সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়েছে, তবে এর বাইরে বিস্তারিত জানানো সম্ভব নয়। কমিশনের সুপারিশগুলো মূলত জনপ্রশাসন খাতের উন্নয়ন ও সংস্কারের উপর ভিত্তি করে প্রণীত হয়েছে, যা দীর্ঘমেয়াদী উন্নয়নের লক্ষ্যে কাজ করবে।

এদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান জানান, প্রতিবেদন জমা দেওয়ার পর তা ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তিনি বলেন, “প্রতিবেদন জমা দেওয়ার পর সকলেই তা জানতে পারবেন। এর ফলে ভুল বোঝাবুঝি এড়ানো যাবে এবং সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যাবে।”

কমিশন প্রধানের বক্তব্য অনুযায়ী, আগামীকাল আইন কমিশনও তাদের প্রতিবেদন জমা দেবে।

reporter