ঢাকা,  মঙ্গলবার
৩ ফেব্রুয়ারী ২০২৬ , ০৮:৪৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবেনা: মামুনুল হক * প্রার্থীদের তথ্য গোপনের কারণে বিএনপি বিপর্যস্ত * আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের নির্বাচন করতে কোনো বাধা নেই * যৌন অপরাধী এপস্টেইনের নথি প্রকাশে বিশ্বজুড়ে তোলপাড় * ভালোবাসায় সিক্ত আমিনুল হক, দ্বাদশ দিনে জনস্রোতে ধানের শীষের প্রচারণা * বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন * ২২ বছর পর খুলনা সফর, যাবেন যশোরও * ধানের শীষের সমর্থনে ঢাকা–১৬ আসনে ছাত্রদলের মাঠপর্যায়ের গণসংযোগ * ধানের শীষের পক্ষে পাবনা–৩ আসনে গণসংযোগে ছাত্রদল পশ্চিমের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান (বাপ্পি) * মিরপুর–পল্লবীতে গ্যাস সিন্ডিকেট ভেঙে ঘরে ঘরে সংযোগ নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের।

‘সরকারকে ১৫ জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দিতে হবে’

reporter

প্রকাশিত: ০৮:৫৩:৫৪অপরাহ্ন , ৩১ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০৮:৫৩:৫৪অপরাহ্ন , ৩১ ডিসেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

আগামী ১৫ জানুয়ারির মধ্যে অন্তর্বর্তী সরকারকে ‘জুলাই আন্দোলনের ঘোষণাপত্র’ প্রকাশ করতে হবে বলে দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলনের নেতারা বলেছেন, এ সময়ের মধ্যে জেলায় জেলায় এবং মহল্লায় মহল্লায় গিয়ে মানুষের আকাঙ্ক্ষার কথা সংগ্রহ করতে হবে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘মার্চ ফর ইউনিটি’ শীর্ষক কর্মসূচিতে এসব কথা বলেন জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা। কর্মসূচিতে বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা নিজেদের দাবি তুলে ধরেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের এতদিন কোনো ঘোষণাপত্র ছিল না। আমরা চাই, অন্তর্বর্তী সরকার আগামী ১৫ জানুয়ারির মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণাপত্র প্রকাশ করবে। তিনি আরও বলেন, আপনারা জেলায় জেলায়, পাড়া-মহল্লায় গিয়ে মানুষের মতামত সংগ্রহ করবেন এবং তাদের আকাঙ্ক্ষাগুলো নিয়ে আসবেন।

হাসনাত অভিযোগ করেন, ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয়। তাদের সতর্ক করে তিনি বলেন, যাকে সীমান্তের ওপারে পাঠানো হয়েছে, তাকে দেশে পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া হবে না।

তিনি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, পিলখানার দেশপ্রেমিক অফিসারদের হত্যা এবং শাপলা চত্বরে আলেম-ওলামাদের হত্যার বিচার এখনো হয়নি। এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করতে হবে।

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, এ দেশের মানুষ নতুন বাংলাদেশ চায়। তারা একটি নতুন সংবিধান এবং সংস্কার প্রত্যাশা করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির ভিত্তিতে অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক সংগঠনের সমন্বয়ে ঘোষণাপত্র পাঠের ঘোষণা দিয়েছে, যা আন্দোলনের বড় বিজয়।

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণপরিষদ গঠন করা হবে। এই নির্বাচনে জয়ী প্রতিনিধিদের মাধ্যমে সংবিধান সংশোধনের কাজ সম্পন্ন হবে। জনগণের আকাঙ্ক্ষা পূরণের দায়িত্ব নির্বাচিত প্রতিনিধিদের ওপর থাকবে।

বক্তারা বলেন, বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছে। তাদের চাওয়া-পাওয়া বাস্তবায়নের লক্ষ্যে আগামী দিনে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন চালিয়ে যেতে হবে।

reporter