ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৫:০১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের

reporter

প্রকাশিত: ১০:২০:২৫অপরাহ্ন , ০২ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ১০:২০:২৫অপরাহ্ন , ০২ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

শিক্ষা উপদেষ্টার বক্তব্যকে দ্বিচারিতা ও সাংঘর্ষিক বলে আখ্যা দিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র আব্দুল হামিদ গণমাধ্যমকে এ কথা জানান।

তিনি বলেন, শিক্ষা উপদেষ্টা যে মন্তব্য করেছেন, তা আগের প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক। এই বক্তব্য প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে জানান তিনি।

এর আগে, পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের জানান, সরকার ইতোমধ্যে সাত কলেজ নিয়ে একটি কমিটি গঠন করেছে, যা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে কাজ করছে। তবে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা যৌক্তিক নয় বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, শুধুমাত্র শিক্ষার্থীদের দাবির মুখে হুট করে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। এটি ভবিষ্যৎ সরকারের ওপর আর্থিক ও প্রশাসনিক চাপ সৃষ্টি করবে, যা সরকারের বিবেচনায় নেই।

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা টানা পাঁচ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন। এর পাশাপাশি, তারা কলেজটিতে সাংবাদিকতা ও আইন বিভাগ চালুর দাবিও জানিয়েছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে নতুন এই দুটি বিভাগে অনার্স কোর্স চালু করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও ঘোষণা দেন তারা।

reporter