ঢাকা,  মঙ্গলবার
৩ ফেব্রুয়ারী ২০২৬ , ০৮:৪৮ মিনিট

Donik Barta

শিরোনাম:

* দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবেনা: মামুনুল হক * প্রার্থীদের তথ্য গোপনের কারণে বিএনপি বিপর্যস্ত * আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের নির্বাচন করতে কোনো বাধা নেই * যৌন অপরাধী এপস্টেইনের নথি প্রকাশে বিশ্বজুড়ে তোলপাড় * ভালোবাসায় সিক্ত আমিনুল হক, দ্বাদশ দিনে জনস্রোতে ধানের শীষের প্রচারণা * বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন * ২২ বছর পর খুলনা সফর, যাবেন যশোরও * ধানের শীষের সমর্থনে ঢাকা–১৬ আসনে ছাত্রদলের মাঠপর্যায়ের গণসংযোগ * ধানের শীষের পক্ষে পাবনা–৩ আসনে গণসংযোগে ছাত্রদল পশ্চিমের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান (বাপ্পি) * মিরপুর–পল্লবীতে গ্যাস সিন্ডিকেট ভেঙে ঘরে ঘরে সংযোগ নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের।

সিআইডি প্রধানসহ পুলিশের ১৮ কর্মকর্তার বদলি

reporter

প্রকাশিত: ১০:৫০:২৫অপরাহ্ন , ০৪ মার্চ ২০২৫

আপডেট: ১০:৫০:২৫অপরাহ্ন , ০৪ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখসহ অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ১৮ জন কর্মকর্তাকে বদলির আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (জননিরাপত্তা বিভাগ) উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের নতুন পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হয়েছে। এতে কক্সবাজার, নীলফামারী, যশোর ও সুনামগঞ্জ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ময়মনসিংহ রেঞ্জে নতুন ডিআইজি পদায়ন করা হয়েছে।

সিআইডির বর্তমান প্রধান অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। এছাড়া পুলিশ একাডেমি সারদার প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) মো. মাসুদুরর রহমান ভুঞা, এন্টিটেররিজম ইউনিটের প্রধান (অতিরিক্ত আইজিপি) খন্দকার রফিকুল ইসলাম এবং হাইওয়ে পুলিশের ডিআইজি রেজাউল করিমকেও পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলমকে সারদা পুলিশ একাডেমিতে, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি আশরাফুর রহমানকে পুলিশ সদর দপ্তরে এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজি আতাউল কিবরিয়াকে ময়মনসিংহ রেঞ্জে বদলি করা হয়েছে। এছাড়া শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মহা. আশরাফুজ্জামানকে রংপুর পিটিসিতে এবং সিআইডির ডিআইজি হারুন উর রশীদ হাযারীকে শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে।

নতুন পদায়নের মধ্যে রাজশাহী মহানগরীর উপকমিশনার সাইফুদ্দীন শাহীনকে কক্সবাজারের পুলিশ সুপার, খুলনার রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার তোফায়েল আহমদকে সুনামগঞ্জের পুলিশ সুপার, ডিএমপির উত্তরা বিভাগের ডিসি রওনক জাহানকে যশোর জেলা পুলিশ সুপার এবং রাজশাহী মহানগর পুলিশের সদ্য ডিসি পদে পদোন্নতি প্রাপ্ত আবুল ফজল মহম্মদ তারিক হোসেন খানকে নীলফামারী জেলা পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া সুনামগঞ্জের সাবেক পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন খান, কক্সবাজারের সাবেক পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লা এবং নীলফামারী জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

reporter