ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

শেয়ারবাজারে লেনদেনের মন্দা অব্যাহত

reporter

প্রকাশিত: ১০:৫০:৩০অপরাহ্ন , ২১ নভেম্বর ২০২৪

আপডেট: ১০:৫০:৩০অপরাহ্ন , ২১ নভেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

দেশের শেয়ারবাজারে অব্যাহত দরপতনের ফলে বিনিয়োগকারীদের লোকসানের বোঝা ক্রমশ ভারী হচ্ছে। সেই সঙ্গে দেখা দিয়েছে লেনদেনের খরা এবং বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতে সূচকের সামান্য ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও তা টিকেনি আধা ঘণ্টার বেশি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমতে থাকে। ফলে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৯৭ পয়েন্টে।

লেনদেন কমে দাঁড়িয়েছে ৩৬৩ কোটি ৭৯ লাখ টাকায়, যা গত ৩০ অক্টোবরের পর থেকে সর্বনিম্ন। আগের কার্যদিবসে লেনদেন ছিল ৩৯৩ কোটি ৭ লাখ টাকা।

দিনের লেনদেন শেষে ডিএসইতে মাত্র ৬৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, আর ২৬৩টি প্রতিষ্ঠানের দাম কমেছে। অপরিবর্তিত ছিল ৫৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই পরিস্থিতি। সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৮৭ পয়েন্ট কমে গেছে। লেনদেনে অংশ নেওয়া ২১৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩২টির শেয়ারের দাম কমেছে, ৪৫টির বেড়েছে এবং ৩৯টির অপরিবর্তিত রয়েছে।

লেনদেন কমে আসার ফলে শেয়ারবাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা আরও কমছে, যা বাজারে দীর্ঘমেয়াদি সংকটের আশঙ্কা তৈরি করছে।

reporter