ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

শেখ হাসিনাকে দেশে ফেরানোর চিঠি গ্রহণ করেছে ভারত

reporter

প্রকাশিত: ০৯:১২:৪১অপরাহ্ন , ২৪ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৯:১২:৪১অপরাহ্ন , ২৪ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ভারত সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফেরত আনার বিষয়ে বাংলাদেশের পাঠানো চিঠি গ্রহণ করেছে। সোমবার (২৩ ডিসেম্বর) এনডিটিভি একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। তবে এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কোনো মন্তব্য করেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এনডিটিভির সূত্র জানায়, তারা নিশ্চিত যে শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে বাংলাদেশ হাইকমিশন থেকে একটি কূটনৈতিক বার্তা পাওয়া গেছে। তবে এই মুহূর্তে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করার পরিকল্পনা নেই বলে জানিয়েছে সূত্রটি।

এর আগে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার জন্য বাংলাদেশের পক্ষ থেকে চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি জানান, ভারত সরকারকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে শেখ হাসিনাকে বিচারের স্বার্থে ফেরত আনা প্রয়োজন। এ বিষয়ে একটি কূটনৈতিক বার্তার মাধ্যমে ভারতের কাছে অনুরোধ পাঠানো হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি রয়েছে, এবং এই চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব। একইদিন সকালে বিজিবি দিবস উপলক্ষে পিলখানায় এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ৭৭ বছর বয়সী শেখ হাসিনা চলমান গণবিক্ষোভের মধ্যে গত ৫ আগস্ট দেশ ছেড়ে চলে যান।

reporter